শেয়ারবাজারে বাড়ছে লেনদেনের সময়, নতুন সূচি ঘোষণা ডিএসই’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৬, ১৭:৩৬ আপডেট : ১৬ জুন ২০২৬, ১৭:৩৬

পুঁজিবাজারে লেনদেনের সময় আরও ৫ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (১৭ জুন) থেকে নিয়মিত লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

মঙ্গলবার (১৬ জুন) ডিএসই কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। এর ফলে বাজারে দৈনিক লেনদেনের সময়সীমা আগের তুলনায় ৫ মিনিট বাড়লো।

বর্তমানে ডিএসইতে মূল লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা ৫৫ মিনিটে শেষ হয়। এরপর দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত ৫ মিনিটের পোস্ট-ক্লোজিং সেশন পরিচালিত হয়।

নতুন সূচি অনুযায়ী, বুধবার থেকে বিরতিহীনভাবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত লেনদেন চলবে। এছাড়া পোস্ট-ক্লোজিং সেশনের সময়ও বাড়ানো হয়েছে। নিয়মিত লেনদেন শেষ হওয়ার পর দুপুর ২টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের পোস্ট-ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে।

ডিএসই জানিয়েছে, পোস্ট-ক্লোজিং সেশনের সময় বিনিয়োগকারীরা নতুন কোনও ক্রয় বা বিক্রয়মূল্য প্রস্তাব করতে পারবেন না। তবে দিনের সমাপনী দামে (ক্লোজিং প্রাইস) শেয়ার ক্রয় বা বিক্রয়ের সুযোগ থাকবে।

বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, লেনদেনের সময় বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীরা অর্ডার সম্পাদনের জন্য অতিরিক্ত সময় পাবেন। একই সঙ্গে বাজারে তারল্য ও লেনদেন কার্যক্রম আরও গতিশীল হতে পারে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
এআই খাতের শেয়ারে ধস
পুঁজিবাজারের বিশেষ তহবিল ৩০০ কোটি করার দাবি
বেক্সিমকোর আরও দুই কোম্পানির পর্ষদ থেকে বাদ সালমান এফ রহমান
সর্বশেষ খবর
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা