বিদ্যুতের জ্বালানি তেল আমদানিতে বিশেষ সুবিধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২০, ২০:৩১আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২০:৩৩

বাংলাদেশ ব্যাংক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে আমদানি-রফতানি বাণিজ্য ও শিল্পোৎপাদন স্বাভাবিক রাখতে বেশকিছু নীতি-সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর অংশ হিসেবে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের সহযোগী কোম্পানির মাধ্যমে জ্বালানি তেল আমদানি করতে পারবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে না। সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, দেশের ৪-৫টি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান সহযোগী কোম্পানির (সিস্টার কনসার্ন) মাধ্যমে বিদেশ থেকে কাঁচামাল হিসেবে ফার্নেস অয়েল ও হাই সালফার ফুয়েল অয়েল আমদানি করে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হয়। কিন্তু করোনার কারণে সাধারণ ছুটির সময়ে জ্বালানি আমদানিতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে না।
সার্কুলারে বলা হয়েছে, আমদানি এলসির মেয়াদ বাড়িয়ে আগেই ৩৬০ দিন করা হয়েছে। এখন কাঁচামাল হিসেবে সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে জ্বালানি তেল আমদানির জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না। তবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নির্ধারিত সংশ্লিষ্ট সহযোগী কোম্পানি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের পক্ষে জ্বালানি তেল আমদানি করতে পারবে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি