পরিত্যক্ত কূপে গ্যাস, দিনে ১৫ মিলিয়ন ঘনফুট সরবরাহের আশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২২, ২২:৪৫আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ২২:৪৬

সিলেটের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের পরিত্যক্ত একটি কূপে নতুন করে গ্যাস পাওয়া গেছে। এই ক্ষেত্রের ৭ নম্বর কূপটিতে নতুন করে গ্যাস স্তর আবিষ্কার করেছে বাপেক্স। যা থেকে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে তারা।

এর আগে গত ১৩ এপ্রিল পরিত্যক্ত ব্রাহ্মণবাড়িয়ার সালদা গ্যাসক্ষেত্রে পরিত্যক্ত ২ নম্বর কূপ থেকে ৫ মিলিয়ন ঘনফুট করে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু করে বাপেক্স।

গ্যাস সংকটের এই সময়ে পর পর কয়েকটি ক্ষেত্রে গ্যাস পাওয়ার এই খবর খুবই আশাব্যাঞ্জক বলে মনে করছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা।

তারা জানান, কূপটির পরীক্ষামূলক উৎপাদনকালে ২৭০০ পিএসআই (প্রতি বর্গ ইঞ্চি) পাওয়া গেছে।

গত দুই দিন ধরে কৈলাশটিলার ওই কূপে পরীক্ষামূলক উৎপাদন হচ্ছে।

বাপেক্সের এক কর্মকর্তা জানান, কূপটিতে আগের পাইপলাইনসহ সব অবকাঠামানো এখনও আছে। তাই শিগগিরই বাণিজ্যিক উৎপাদনে যাওয়া যাবে।

জানা যায়, ২০১৭ সালে কৈলাশটিলার ৭ নম্বর কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে এই কূপের ৩০১৫ মিটার গভীর থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছিল।

কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে মোট ৭টি কূপ আছে। এখন মাত্র ২টি কূপ দিয়ে ২৯ মিলিয়ন ঘনফুট উত্তোলন হচ্ছে।

১৯৬২ সালে গ্যাসক্ষেত্রটিতে গ্যাস পাওয়া যায়। তবে এখানে উৎপাদন শুরু হয় ১৯৮৩ সাল থেকে।

/এসএনএস/এফএ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি