দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২২, ১৭:৩৭ আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৮:০৬

আগামী ৩২ দিনের জ্বালানি তেলের মজুত আছে দেশে। এছাড়া পাইপলাইনে আছে প্রায় ছয় মাসের তেল সরবরাহের নিশ্চয়তা। এতে জ্বালানি তেলের কোনও সংকট হবে না বলেও জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা।

বিপিসির পরিচালক (অপারেশন ও পরিকল্পনা) খালেদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, জ্বালানি তেলের মজুত নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ৩২ দিনের মজুদ আছে। আরও ছয় মাসের তেল পাইপলাইনের প্রক্রিয়ায় আছে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতিদিন ওঠানামা করে। মাঝে পরিশোধিত তেল ১৭৪ ডলার ছিল। সর্বশেষ ১৩১ ডলার হয়েছে। আমরা কিন্তু ১৭০ ডলারেও চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করেছি।

তিনি আরও জানান, প্রধানত ডিজেল আমদানি করি আমরা। এখন প্রতিদিন ১৩ হাজার টন ডিজেল লাগে। ১৮ আগস্ট পর্যন্ত ডিজেলের মজুত নিশ্চিত আছে। এরপর পাইপলাইনে তেল আসতেই থাকবে।

জ্বালানি তেলের সরবরাহ ও মজুত নিয়ে একটি মহল নেতিবাচক প্রচার চালাচ্ছে বলে জানান বিশ্লেষকরা।

তারা আরও জানালেন, দেশে পাঁচ ধরনের জ্বালানি তেলের ব্যবহার হয়। এরমধ্যে ডিজেল, জেট ফুয়েল ও ফার্নেস অয়েল আমদানি হয়। এছাড়া দেশে পেট্রোল রিফাইন হয়। সেটার সঙ্গে অকটেন বুস্টার মিশিয়ে উৎপাদন হয় অকটেন। বুস্টার হিসেবে সামান্য পরিমাণ অকটেন আমদানি করা হয়। যেহেতু এ দুটো দেশেই উৎপাদিত হচ্ছে, তাই সংকটের আশঙ্কা নেই।

জ্বালানি বিভাগ সূত্র জানায়, এখন আন্তর্জাতিক বাজার থেকে তেল আমদানি করতে ডলার প্রয়োজন। সঙ্গত কারণে আমদানির বদলে সাশ্রয় করলে ডলার কম খরচ হবে। এজন্য বিভিন্ন ক্ষেত্রে জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

জ্বালানি বিভাগের এক কর্মকর্তা বলেন, আমাদের তেলের কোনও সংকট নেই। আমদানিতেও যেসব প্রতিবন্ধকতা হতে পারে বলে ধারণা করা হয়েছিল, সেটার সমাধান হয়েছে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে। তাই ঘাটতির শঙ্কা নেই।

প্রসঙ্গত, মঙ্গলবার কিছু পাম্পে তেল সরবরাহ সীমিত করার উদ্যোগ নিলে বিভ্রান্তি সৃষ্টি হয়। সরকারের তরফ থেকে বলা হয়েছে, এ ধরনের কোনও নির্দেশনা জারি হয়নি।

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ: বিদ্যুৎ উৎপাদন কতটা কমলো?
নির্ধারিত দামে মিলছে না এলপিজি: বাজারে গেলে সিলিন্ডারপ্রতি দিতে হয় ৫০০ টাকা বেশি
প্রি-পেইড মিটারের রিচার্জ সেবা নিয়ে যে বার্তা দিলো ডেসকো
সর্বশেষ খবর
ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
শ্রমিক আন্দোলনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা: আ.লীগের ২১ নেতাকর্মীসহ দেড় হাজার আসামি
শ্রমিক আন্দোলনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা: আ.লীগের ২১ নেতাকর্মীসহ দেড় হাজার আসামি
সেন্টমার্টিনে আসছে পর্যটক, দ্বীপে ফিরেছে ‘ঈদের আনন্দ’
সেন্টমার্টিনে আসছে পর্যটক, দ্বীপে ফিরেছে ‘ঈদের আনন্দ’
‘ট্রাম্প এখনও আপনাদের প্রেসিডেন্ট’, কেন লিখলো হোয়াইট হাউস
‘ট্রাম্প এখনও আপনাদের প্রেসিডেন্ট’, কেন লিখলো হোয়াইট হাউস
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি