‘ই-বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশবান্ধব ও নিরাপদ হওয়া বাঞ্ছনীয়’   

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২২, ১৮:০৫আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৮:০৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ই-বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশবান্ধব ও নিরাপদ হওয়া বাঞ্ছনীয়। তিনি বলেন, ‘প্রযুক্তির ব্যবহার উত্তরোত্তর বাড়ছে। ই-বর্জ্যও বাড়বে। ভবিষ্যতে এটা সারা বিশ্বের একটি সমস্যায় পরিণত হতে পারে। এখন থেকেই সচেতন হতে হবে।’

মঙ্গলবার (২ আগস্ট) অনলাইনে ই-বর্জ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘নব প্রজন্মের সবুজ পৃথিবী’ শিরোনামে ওয়ালটন ল্যাপটপ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘অনেক দেশ ই-বর্জ্য রফতানিও করছে। রিসাইকেল করেও অন্যান্য  যন্ত্রাংশ তৈরি করা হচ্ছে। ‘ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা-২০২১’ বাংলাদেশে প্রণয়ন করা হয়েছে।’ ওয়ালটনের এই উদ্ভাবনী র্কসূচিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘সর্বাধুনিক পদ্ধতিতেই ই-বর্জ্য ব্যবস্থাপনা করা উচিত।’

এ সময় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোরশেদ বক্তব্য রাখেন।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
ভোলার গ্যাস কতদূর
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পেছাতে পারে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক