বিদ্যুৎ প্রতিমন্ত্রীর উদ্যোগে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রেখে মসজিদের নকশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২২, ১৮:২৩আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৮:৫৯

দিনের আলো এবং বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা রেখে নিজের এলাকার একটি মসজিদ ডিজাইন করাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাওটাইল পুরাতন জামে মসজিদ ভেঙ্গে নতুন নকশায় এই মসজিদটি নির্মাণ করা হবে। এ ধরনের মসজিদ অন্য এলাকার মানুষের জন্যও দৃষ্টান্ত হতে পারে বলে মনে করছেন প্রতিমন্ত্রী।

দেশে নতুন যেসব মসজিদ নির্মাণ হচ্ছে সেগুলোতে আধুনিক নকশা ব্যবহার করা হচ্ছে। মসজিদগুলো দৃষ্টিনন্দন হচ্ছে। এইসব মসজিদে প্রাকৃতিক আলো প্রবেশ করলে বৈদ্যুতিক বাতি এবং একই সঙ্গে পর্যাপ্ত বাতাস চলাচল করলে এসির প্রয়োজন হয় না।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, নতুন এই মসজিদটি এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে এসি ও লাইটের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক আলো-বাতাসের সর্বোচ্চ ব্যবহার করা যায়। যা অন্যান্য এলাকার জন্যও দৃষ্টান্ত হতে পারে। মসজিদের নির্মাণ কাজ নিয়ে এলাকার মুরুব্বিদের সাথে আলোচনাও করেন তিনি।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি