‘তেলের দাম হয়তো সমন্বয় করতে পারবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২২, ১৭:০৮আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৭:৩৯

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী দুই-একদিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হতে পারে। জ্বালানি তেল আমদানিতে করের ব্যাপারে কিছু সুবিধা দেওয়া হয়েছে। যার কারণে তেলের দাম হয়তো সমন্বয় করতে পারবো।

সোমবার (২৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

প্রসঙ্গত, রবিবার (২৮ আগস্ট) ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘তেলের হিসাবে যাচাই-বাছাই চলছে। আশা করছি এখানে হয়তো একটা পরিবর্তন আসবে। সরকার যেহেতু শুল্ক ছাড় দিয়েছে, সেটা হয়তো কিছুটা আমাদের জন্য। তবে তেলের মার্কেট আবার বেড়েছে।’

তিনি বলেন, ‘তেলের বাজার এখন ১৫০ ডলারের (প্রতি ব্যারেল) ওপরে চলে গেছে। আগে ১৩০ ডলার ছিল। এখানে ভর্তুকির বড় একটা অংশ যোগ হবে।’

সমন্বয়টা কবে নাগাদ হবে এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আশা করি কাল-পরশুর মধ্যে কতটুকু যেতে পারি, সে ব্যাপারে একটা ব্যবস্থা নেবো।’

মাঠ পর্যায়ে সমন্বয়ের সুফল পৌঁছাতে আরেকটু সময় লাগবে বলেও মনে করেন নসরুল হামিদ।

তিনি বলেন, ‘আমরা চাচ্ছি ট্যাক্স যে ৫ শতাংশ কমলো, সেটার কতটুকু প্রভাব পড়বে? এটা আমদানির ক্ষেত্রে কমলো। কিন্তু খুচরা পর্যায়ে কতটা প্রভাবে ফেলবে সেটাও আমাকে দেখতে হবে।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট রাত ১২টার পর থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

/এসএনএস/এফএ/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম