‘ভবিষ্যতের কথা মাথায় রেখে তেজগাঁওয়ে বিদ্যুতের সাবস্টেশন তৈরি হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২২, ২০:১৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ২০:২৩

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শিল্প-বাণিজ্য-আবাসন—এই তিনের মিশেলে আগামীতে তেজগাঁও হবে ঢাকার সবচেয়ে বড় বিজনেস হাব। সেখানে বিদ্যুতের চাহিদা আরও অনেক বেড়ে যাবে। ভবিষ্যতের প্রয়োজন মাথায় রেখে ডিপিডিসি তেজগাঁও শিল্প এলাকায় আজ সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু করেছে ১৩২/৩৩/১১ কেভি, ২৪০ এমভিএ ক্ষমতাসম্পন্ন সাবস্টেশন তৈরির কাজ।

সোমবার প্রতিমন্ত্রী তার ফেসবুক পেজে এই খবর দেন। তিনি আরও বলেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা শক্তিশালী করে দেশের শিল্পায়নকে আরও গতিশীল করতে এমন অনেকগুলো সাবস্টেশন তৈরির কাজ চলমান আছে।

এছাড়া ডিপিডিসি’র আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ ও শক্তিশালী করার লক্ষ্যে মান্ডা (গ্রীন পদ্মা) ৩৩/১১ কেভি উপকেন্দ্র এবং অপারেশন বিল্ডিং-এর নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। উপকেন্দ্রটি চালু হলে মান্ডা ও মুগদাপাড়া সহ পার্শ্ববর্তী এলাকায় নিরবচ্ছিন্ন, মানসম্পন্ন বিদ্যুৎ নিশ্চিত করা সহজ হবে বলে ডিপিডিসি জানায়।

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী