সময়মতো বকেয়া বিল না দিলে সংযোগ বিচ্ছিন্ন: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আমরা লক্ষ করছি, অনেক সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি পৌরসভা, সিটি করপোরেশনসহ অনেকেই দীর্ঘদিনের বিদ্যুৎ বিল বকেয়া রাখছেন। যা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সময়মতো বকেয়া বিল পরিশোধ না করলে আইন অনুযায়ী তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রী নিজের ফেসবুক পেজে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সাধারণ গ্রাহকরা নিয়মিত পরিশোধ করলেও অনেক পৌরসভা, সিটি করপোরেশনসহ বড় বড় প্রতিষ্ঠান বিদ্যুৎ বিল পরিশোধ করছে না। এসব প্রতিষ্ঠানের অনেক পরিমাণ বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে বিদ্যুৎ বিভাগের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। সম্মানিত গ্রাহক ও প্রতিষ্ঠানগুলোকে আমরা অনুরোধ করবো— আপনারা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। প্রয়োজনে নিয়ম অনুযায়ী বিলের কিস্তির সুবিধা নিতে পারেন।’

এর আগে গত মঙ্গলবার সরকারি-বেসরকারি দফতরের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

ওই বৈঠকে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় উষ্মা প্রকাশ করে কমিটি। কেন এসব দফতর দিনের পর দিন বিদ্যুৎ বিল পরিশোধ করছে না, তাদের এনার্জি অডিট করে সেই তথ্য বৈঠকে উপস্থাপন করার কথাও বলেছে কমিটি।

সম্প্রতি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সংসদে দেওয়া তথ্যমতে, সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থায় বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা।

/এসএনএস/ এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি