নেপাল থেকে বিদ্যুৎ আমদানিতে ফের সহায়তা চাইলেন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ২১:৩২

নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে ফের দেশটির সহায়তা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। নেপালের নবনিযুক্ত রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সঙ্গে এক বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর জোর দেন তিনি।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে বিদ্যুৎ বিভাগে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন নেপালের রাষ্ট্রদূত। এসময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০১৮ সালের ১০ আগস্ট বিদ্যুৎ খাতে সহযোগিতার জন্য বাংলাদেশ ও নেপালের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই স্মারক সই হয়। এরপর গঠন করা হয় যৌথ স্টিয়ারিং কমিটি এবং যৌথ ওয়ার্কিং গ্রুপ। সর্বশেষ গত আগস্ট মাসে বাংলাদেশ-নেপাল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) ও জয়েন্ট স্টিয়ারিং কমিটির (জেএসসি) চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় নেপাল থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করার কথা থাকলেও প্রাথমিকভাবে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ আনার বিষয়ে আলোচনা হয়।

জানা গেছে, নেপালে ভারতের জিএমআর গ্রুপের নির্মিত ৯০০ মেগাওয়াটের আপার কার্নালি জলবিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার চুক্তি খুব শিগগিরই চূড়ান্ত করা হতে পারে। সভায় ভারত হয়ে কুষ্টিয়ার ভেড়ামারা দিয়ে নেপাল থেকে বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি সংক্রান্ত সহযোগিতার জন্য বাংলাদেশ ও নেপাল যৌথভাবে ভারতকে অনুরোধ করার পরিকল্পনা করা হয়।

সেই সময় নেপালের জ্বালানি মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এ বৈঠকে নেপালকে জানানো হয়েছে, নেপালে ভারতের জিএমআর গ্রুপের নির্মিত ৯০০ মেগাওয়াটের আপার কার্নালি জলবিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার চুক্তি খুব শিগগিরই চূড়ান্ত করতে পারে বাংলাদেশ।

/এসএনএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি