২ দিনে ৪৫ লাখ টাকা বকেয়া আদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২২, ১৯:১৫আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৯:১৫

বকেয়া বিল আদায়ে অভিযানে নেমে দুদিনে প্রায় ৪৫ লাখ টাকা বকেয়া আদায় করেছে তিতাস। পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন করেছে ১৭৫টি লাইনের। সোমবার (১৪ নভেম্বর)  সকালে শুরু করা অভিযান চলেছে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত।

তিতাস জানায়, সোমবার সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এই অভিযান শুরু হয়৷ অভিযানে অংশ নেয় তিতাসের ৩০টি টিম। মূলত তিতাসের কুড়িল অফিসের অধীনে এলাকাগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। এর আগের ৭ ও ৮ নভেম্বর রাজধানীর সোবহানবাগের অধীন এলাকায় অভিযান পরিচালনা করেছে তারা। সামনে মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হবে বলেও জানা যায়৷

প্রসঙ্গত, ঢাকার রামপুরা ব্রিজ থেকে উত্তরা এবং কারওয়ান বাজার থেকে সাতারকুল পর্যন্ত এলাকা তিতাসের কুড়িল কার্যালয়ের আওতায় পড়েছে।

দুদিনে অভিযান পরিচালনা করা এলাকাগুলোর মধ্যে আছে গুলশান, বনানী,  উত্তরা, নাখালপাড়া, বাড্ডা, দক্ষিণখান, উত্তরখান, কাওলাসহ আর বেশ কিছু এলাকা।

অভিযানের বিষয়ে জানতে চাইলে তিতাসের মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশনের মহাব্যবস্থাপক মো. রশিদুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, গতকাল প্রথম দিন ১১২টি লাইন আমরা বিচ্ছিন্ন করেছি৷ বকেয়া আদায় করা হয়েছে ২৭ লাখ টাকা। মঙ্গলবার লাইন বিচ্ছিন্ন করা হয়েছে ৬৩টি আর আদায়ের পরিমাণ ১৮ লাখ টাকা।

তিতাস জানায়, অভিযানে বকেয়া বিলের অভিযোগে রাজধানীর ৩ হাজার আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করতে চলেছে তারা। বড় আকারের এ অভিযানে প্রায় দেড় হাজার কোটি টাকার মতো বকেয়া বিল আদায় করার লক্ষ্য ঠিক করা হয়েছে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম