‘বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, তার কন্যা দেবেন স্মার্ট বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২২, ২০:৫৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ২১:৪৩

‘নানা ঘাত-প্রতিঘাত পার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী কর্মপরিকল্পনায় বাংলাদেশ আজ যে জায়গায় এসে পৌঁছেছে, এটা গোটা জাতির জন্য সৌভাগ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন স্বাধীন দেশ, তার কন্যা দিলেন ডিজিটাল সমাজের পথ বেয়ে স্মার্ট বাংলাদেশ।’

‘৫১ বছর ধরে বাঙালি জাতি অশ্রু ও আনন্দ নিয়ে এই দিবসটি উদযাপন করে আসছে। আমি স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্যদের। স্মরণ করি শহীদ চার জাতীয় নেতাকে, ৩০ লাখ শহীদ মুক্তিযোদ্ধা ও দুই লাখ নির্যাতিত নারীকে।’

শুক্রবার (১৬ ডিসেম্বর) ডেসকোর বিজয় দিবস-২০২২ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমীর আলী।

বিজয় দিবস-২০২২ উপলক্ষে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) পক্ষ থেকে ১৬ ডিসেম্বর সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ডেসকোর প্রধান কার্যালয়ে স্থাপিত মুজিব কর্নারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় মুক্তিযুদ্ধের সব শহীদ, জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও উপস্থিত ছিলেন ডেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও এইচআর) খন্দকার জহিরুল ইসলাম, নির্বাহী পরিচালক (প্রকৌশল) জগদীশ চন্দ্র মন্ডল, নির্বাহী পরিচালক (সংগ্রহ) এ কে এম মহিউদ্দিন, নির্বাহী পরিচালক (অপারেশন) মো. জাকির হোসেনসহ ডেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা।

এরপর ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমীর আলী এবং ডেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিদ্যুৎ ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী