‘প্রযুক্তিই সময়-অর্থ সাশ্রয় করে গ্রাহকদের মানসম্পন্ন বিদ্যুৎ দেবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩১

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘প্রযুক্তিই সময় ও অর্থ সাশ্রয় করে গ্রাহকদের মানসম্পন্ন বিদ্যুৎ দিয়ে স্বস্তি নিশ্চিত করবে। গ্যাস বা বিদ্যুতের সংযোগ বা বিল প্রদান ঘরে বসেই দিতে পারবে। গ্রাহকদের স্বাচ্ছন্দ্য দিতে মন্ত্রণালয় আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে আরও করবে। সরকারি পর্যায় ইআরপি বাস্তবায়ন করায় বিদ্যুৎ বিভাগ ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করেছে।’

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বেসিস আয়োজিত ‘ফ্রম ডিজিটাল বাংলাদেশ টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’ শীষর্ক মিনিস্টারিয়াল কনফারেন্সে প্যানেলিস্ট হিসেবে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট গ্রিড, অ্যাডভানস মিটারিং ইনফ্রাস্ট্রাকচার (এএমআই) সিস্টেম, স্ক্যাডা, সাব-স্টেশন ওটোমেশন, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস), লোড ফরকাস্ট সিস্টেম (এলএফএস) প্রভৃতি আধুনিক প্রযুক্তি মানসম্পন্ন বিদ্যুৎ ও গ্রাহকদের ক্ষমতায়ন করবে। গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে তাদের স্বস্তির জন্যই আধুনিক প্রযুক্তি বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে প্রয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রযুক্তি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সঙ্গে আমাদের আরও দ্রুত খাপ খাইয়ে নিতে হবে।’

‘প্রযুক্তিই সময়-অর্থ সাশ্রয় করে গ্রাহকদের মানসম্পন্ন বিদ্যুৎ দেবে’

নসরুল হামিদ বলেন, ‘সময় ও অর্থ সাশ্রয় করে, গুছিয়ে কোনও কাজ করাই স্মার্টনেস। সম্মিলিত ও সমন্বিতভাবে কাজ করতে পারলে বাংলাদেশ দ্রুত স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। বেসিসের সভাপতি রাসেল টি আহমেদের সঞ্চালনায় প্যানেলিস্ট হিসেবে আরও বক্তব্য দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী