রূপপুরের যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে এলো আরেকটি জাহাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৩, ১৯:৪৪আপডেট : ১৬ মার্চ ২০২৩, ২০:২০

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য রুশ যন্ত্রপাতি নিয়ে আরও একটি জাহাজ মোংলা সমুদ্রবন্দরে পৌঁছেছে। সম্প্রতি এমভি অপরা‌জিতা নামে জাহাজে প্রায় ১২০০ টন ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট এসেছে। জাহাজটির মালামাল ইতোমধ্যে খালাস হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) এই কেন্দ্র নির্মাণকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে দুটি জাহাজ ২ হাজার ৭০০ টনেরও বেশি যন্ত্রপাতি মোংলা বন্দরে খালাস করে।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক আলেক্সি দেইরি বলেন, এসব যন্ত্রপাতিসহ অন্যান্য মালামাল পৌঁছার কারণে প্রথম ইউনিটের রিয়্যাক্টরের নিরাপত্তা ব্যবস্থার ফ্লাশিংয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে।

রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ভিভিআর-প্রযুক্তির রিয়্যাক্টরের দুটি ইউনিট তৈরি হবে। ২০২৩ সালে কেন্দ্রটির প্রথম ইউনিট এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা রয়েছে। প্রতিটি ইউনিটের আয়ুকাল ৬০ বছর ধরা হয়েছে, যা আরও ২০ বছর বাড়ানোর সুযোগ থাকবে।

/এসএনএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি