রাজধানীতে ৮০ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৩, ২১:৫৯আপডেট : ২০ জুন ২০২৩, ২১:৫৯

রাজধানীতে অবৈধ ও বিল বকেয়া থাকায় অভিযান চালিয়ে ৮০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

মঙ্গলবার (২০ জুন) তিতাস জানায়, মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ-৫-এর অধীভুক্ত কামরাঙ্গীরচর এলাকায় ২০ জুন বকেয়া আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ সংক্রান্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মেট্রো ঢাকার (উত্তর ও দক্ষিণ) বিভিন্ন বিভাগ থেকে আসা ১৪টি টিম অংশগ্রহণ করে। এই অভিযানে ৮০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে বকেয়ার কারণে ৫৯টি এবং অবৈধ কার্যকলাপের জন্য ২১টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানের বিষয়ে তিতাসের মহাব্যবস্থাপক রশিদুল আলম বলেন, আমাদের এই অভিযান অব্যাহত আছে, থাকবে। সপ্তাহে দুদিন করে আমরা অভিযানে নামছি।

/এসএনএস/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের