পাইপলাইন মেরামত শেষ, গ্যাস সরবরাহ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৩, ১৪:৩১আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৪:৩১

এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র নির্মাণকাজের সময় তিতাস গ্যাসের ফেটে যাওয়া পাইপলাইন মেরামতের কাজ শেষ হয়েছে। এখন মগবাজারের ওয়্যারলেসসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ শুরু করা হয়েছে বলে তিতাস জানিয়েছে। 

প্রসঙ্গত, রবিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে ওয়্যারলেস রেলগেট এলাকায় হঠাৎ তীব্র শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের গন্ধ পান স্থানীয়রা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র কাজে নিয়োজিত এক্সকেভেটরের আঘাতে তিতাসের লাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে লিকেজের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১১টার দিকে তিতাস গ্যাস কোম্পানির কারিগরি টিম ঘটনাস্থলে যায়। এরপর কারিগরি টিম কাজ শুরু করে৷ এ সময় দুর্ঘটনা এড়াতে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। দুটি ভালব বন্ধ করা হয়। এতে ওয়্যারলেস সহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা আল আমিন জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের সময় শ্রমিকরা আমাদের পাইপলাইন ক্ষতগ্রস্ত করে। এতে প্রায় ৫/৬ জায়গায় ওয়েল্ডিং এর কাজ করতে হয়েছে। মাটির ৮ ফুট গভীরে প্রায় ৫ ফুট পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। মাটি খুঁড়ে পরিষ্কার করে পাইপলাইন ওয়েল্ডিং করা হয়।

রাত থেকে চলা কাজ সোমবার দুপুর নাগাদ শেষ হয়েছে বলেও জানান আল আমিন। এখন গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় আছে বলে তিনি জানান।

আরও পড়ুন- এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র কাজের সময় ফাটলো পাইপলাইন, গ্যাস নেই কিছু এলাকায়

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী