এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র কাজের সময় ফাটলো পাইপলাইন, গ্যাস নেই কিছু এলাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৩, ১০:০২আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১১:১৩

এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র নির্মাণকাজের সময় তিতাস গ্যাসের লাইন ফেটে গেছে। রাজধানীর ওয়্যারলেস রেলগেট এলাকায় দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাত থেকেই তিতাসের কারিগরি টিম পাইপলাইন মেরামতের কাজ শুরু করে। এজন্য বন্ধ করে দেওয়া হয় গ্যাস সরবরাহ। এতে করে রাত থেকেই মগবাজার ওয়্যারলেসসহ আশেপাশের এলাকায় গ্যাস নেই। আজ সোমবার (২৮ আগস্ট) সকালেও মেরামতের কাজ চলছে। দুপুর নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে তিতাস জানায়।

জানা যায়, রবিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে হঠাৎ তীব্র শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের গন্ধ পান স্থানীয়রা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র কাজে নিয়োজিত এক্সকেভেটরের আঘাতে তিতাসের লাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে লিকেজের ঘটনা ঘটে।

খবর পেয়ে রাত ১১টার দিকে তিতাস গ্যাস কোম্পানির কারিগরি টিম ঘটনাস্থলে যায়। তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা আল আমিন জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র কাজের সময় শ্রমিকরা আমাদের পাইপলাইন ক্ষতগ্রস্ত করে। এতে প্রায় ৫/৬ জায়গায় ওয়েল্ডিং এর কাজ করতে হচ্ছে। রাতেই কারিগরি টিম কাজ শুরু করে।

তিনি জানান, দুর্ঘটনা এড়াতে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। দুটি ভালব বন্ধ করা হয়। এতে ওয়ারলেস সহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। 

তিনি আরও জানান, মাটির ৮ ফুট গভীরে প্রায় ৫ ফুট পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটি খুঁড়ে পরিষ্কার করে পাইপলাইন ওয়েল্ডিং করা হবে। দুপুর নাগাদ কাজ শেষ করে গ্যাস সরবরাহ করা যাবে বলে তিতাস আশা করছে।

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী