স্মার্ট মিটার লাগালে গ্যাসের অপচয় রোধ করা যাবে: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৩, ১৮:২৩আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৮:২৩

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রাকৃতিক গ্যাসের সুষ্ঠু ব্যবহারে প্রযুক্তির ব্যবহার বাড়াতেই হবে। তিনি বলেন, এজন্য ৩০ লাখ স্মার্ট গ্যাস মিটার লাগবে। জাপান ব্যাংক, বিশ্ব ব্যাংক ও এশিয়া উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় মিটার লাগাতে পারলে গ্যাসের অপচয় রোধ করা যাবে।’ 

সোমবার (২৭ নভেম্বর) সচিবালয়ে জ্বালানি বিভাগের সঙ্গে জাপান ব্যাংক ইন্টারন্যাশনাল ফর কো-অপারেশন (জেবিক)-এর কৌশলগত সহযোগিতা বিষয়ে, নন-বাইন্ডিং সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘তিতাসের জন্য সাত লাখ এবং কর্ণফুলীর জন্য চার লাখ ৩৫ হাজার প্রিপেইড গ্যাস মিটার স্থাপন করা হবে, যা গ্যাসে মিতব্যয়ী ব্যবহার নিশ্চিত করবে। বাংলাদেশে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে। বিনিয়োগের পরিবেশ উন্নত করতেই জাপানি ব্যাংকের সঙ্গে সমঝোতা সই করা হলো। জাপানিজ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এলএনজি ও গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি রূপান্তরের অবকাঠামো উন্নয়নে এই সমঝোতা স্মারক কার্যকর অবদান রাখবে।’ 

তিন বছরের জন্য স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্নসচিব  লায়লাতুন ফেরদৌস ও জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন ব্যাংকের দিল্লিস্থ প্রধান প্রতিনিধি কুরিহারা তোশিহিকো সই করেন।

এ সময় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব ননূরুল আলম ও জেবিক-এর মহাপরিচালক সুজুকি রাইউতা বক্তব্য রাখেন।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের