ডিপিডিসির দুই সাবস্টেশনের চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৩, ১৮:৪৫আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৮:৪৫

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নবনির্মিত আদাবর ৩৩/১১ কেভি ও মান্ডা ৩৩/১১ কেভি জিআইএস সাবস্টেশন চালু করা হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) এই দুই সাবস্টেশন চালু করা হয়।

নব্যনির্মিত সাবস্টেশন দুটি চালু করার মাধ্যমে ডিপিডিসির নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ বিতরণের সক্ষমতা বেড়েছে।

ডিপিডিসি জানায়, ‘ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ এবং শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের অন্তর্ভুক্ত আদাবর ৩৩/১১ কেভি ও মান্ডা ৩৩/১১ কেভি জিআইএস সাবস্টেশন চালু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান। এ ছাড়া ডিপিডিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের উপস্থিতিতে প্রকল্পটির চুক্তি সম্পাদিত হয়। যার ধারাবাহিকতায় হাতে নেওয়া হয় ‘ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণব্যবস্থা সম্প্রসারণ এবং শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্প। চীনের টিবিইএ কোম্পানি লিমিটেড ঠিকাদার হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করছে। ২০২৬ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বিদ্যুৎ ব্যবস্থাপনার ক্ষেত্রে ডিপিডিসির কর্মকাণ্ডের প্রসংসা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ সমাপ্ত করার জন্য সবাইকে সচেষ্ট থাকার জন্য আহ্বান জানান।

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিবিইএ  কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট জ্যাকি চেন ডং।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিপিডিসির নির্বাহী পরিচালক (আইসিটি এন্ড প্রকিউরমেন্ট) ও প্রকল্প পরিচালক আবদুল্লাহ নোমান।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের