জ্বালানি খাত যুগোপযোগী করার ধারা অব্যাহত রাখা হবে: নসরুল হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি খাত যুগোপযোগী ও আধুনিক করার দ্বারা অব্যাহত রাখা হবে। প্রযুক্তির ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি করা হচ্ছে। স্মার্ট গ্যাস মিটার গ্যাসের অপচয় ও অর্থের সাশ্রয় করবে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পঞ্চাশ হাজার স্মার্ট গ্যাস মিটার কার্যক্রম এবং ডাটা সেন্টার উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী চার বছরের মধ্যে সারা দেশে গ্যাস বিতরণের ক্ষেত্রে স্মার্ট মিটার সংযোজন করা হবে।

এ সময় অন্যানের মাঝে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী পরে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাসটিলা আট নং কূপের খনন কাজ পরিদর্শন করেন। এ সময় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান ও বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক শোয়েব আহমেদ উপস্থিত ছিলেন।

আশা করা যাচ্ছে, এ বছরের এপ্রিল মাসের শেষ নাগাদ এ কূপ থেকে দৈনিক ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী