রুফটপ সোলার প্রযুক্তি জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ: বিদ্যুৎ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৩

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, শিল্প খাতের রুফটপ সোলার প্রযুক্তি জ্বালানি খাতে নিজেদের সক্ষমতা বৃদ্ধি, সর্বোপরি একটি টেকসই অবকাঠামো-নির্ভর বাংলাদেশে জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যায়। তিনি বলেন, এই উদ্যোগটি শুধুমাত্র গ্রিড বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমাবে না, নবায়নযোগ্য শক্তির প্রতি আমাদের প্রতিশ্রুতিকেও বাস্তবায়নে সহায়তা করবে

শনিবার (২২ ফেব্রুয়ারি) ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) আয়োজিত রুফটপ সোলার সিস্টেম স্থাপনের বিষয়ে উপদেষ্টা এসব কথা বলেন।

কর্মশালায় বক্তারা বলেন, সোলার রুফটপ থেকে বিদ্যুৎ উৎপাদনের খরচ গ্রিড ট্যারিফের তুলনায় বেশ সাশ্রয়ী। সুতরাং, এই ধরনের প্রকল্প-অর্থায়ন দেশের নবায়নযোগ্য জ্বালানি-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি আর্থিকভাবেও লাভজনক। বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে ৪২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য নিরলসভাবে কাজ করছে।

অন্যদের মধ্যে ঢাকার কেএফডব্লিউ এর অফিসের পরিচালক মাইকেল সামসের,  বিজিএমইএ এর প্রশাসক মো. আনোয়ার হোসেন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব এবং ইডকলের চেয়ারম্যান মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নর্বিাহী র্কমর্কতা জনাব আলমগীর মোরশেদ বলেন, নবায়নযোগ্য শক্তি প্রকল্পের অধীনে ইডকল শুধুমাত্র বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে কম খরচে অর্থায়নই করে না, বরং শিল্প প্রতিষ্ঠানগুলিকে প্রযুক্তিগত সহায়তা, মানসম্পন্ন সরঞ্জাম ক্রয় এবং সক্ষমতা বৃদ্ধিও প্রদান করে, যা এই সেক্টরের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুফটপ সোলার উৎস থেকে বাংলাদেশের ৫ হাজার মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ইডকল ২০২৬ সাল নাগাদ ৩০০ মেগাওয়াটপিক রুফটপ সোলার প্রকল্পে অর্থায়ন করার লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে।

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
ভাল্বের ত্রুটিতে আটকে আছে রূপপুর প্রথম ইউনিট 
বর্জ্য থেকে বিদ্যুৎ: পরিবেশের ঝুঁকি কতটা 
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
সর্বশেষ খবর
রাজধানীর শাহবাগ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার
লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
নারী কণ্ঠে ভিসার মেয়াদ বাড়ানোর কথা বলে প্রতারণা, গ্রেফতার ৩ 
নারী কণ্ঠে ভিসার মেয়াদ বাড়ানোর কথা বলে প্রতারণা, গ্রেফতার ৩ 
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে