লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৩

রাজধানীর লালবাগ এলাকার এক‌টি বাসা থে‌কে আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ। শ‌নিবার (১২ সে‌প্টেম্বর) সকা‌লে শহীদ নগরের তিন নম্বরের ফালা মসজিদ গলির একটি বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মর‌দেহ উদ্ধার ক‌রে পু‌লিশ। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জা‌মিল হো‌সেন এর সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন। 

তি‌নি বাংলা‌ ট্রিবিউন‌কে ব‌লেন, ‘আনোয়ার হোসেন জর্জ কো‌র্টে প্র্যাক‌টিস কর‌তেন। ত‌বে ২০১২ সা‌লের পর থে‌কে তি‌নি কো‌র্টে অ‌নিয়‌মিত ছি‌লেন।’

ওসি জানান, আনোয়ার হো‌সেন ওই রুমটিতে একাই থাকতেন। ধারণা করা হ‌চ্ছে, দুই-তিন আগে বৈদ্যুতিক শর্টসা‌র্কিট বা স্ট্রোক ক‌রে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে। 

বাড়ির মালিক মনির হোসেন জানান, চলতি মাসেই তিনি ৪ হাজার টাকা ভাড়ায় রুমটিতে উঠেছিলেন তিনি।

ঘটনাস্থলে সিআইডির ফরেন টিমের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের লাশ ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের মর্গে পাঠিয়েছে।

এ ছাড়া পুলিশ তার সঙ্গে থাকা ড্রাইভিং লাইন্স উদ্ধার ক‌রে‌ছে। সেখা‌নে ঠিকানা ৩১২ নম্বরস্থ জগন্নাথ সাহা রোড উল্লেখ রয়েছে। পুলিশ তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
কবি সৈয়দ তাকি মোহাম্মদ মারা গেছেন
রাজধানীর শাহবাগ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
সর্বশেষ খবর
শাহ আবদুল করিমের শেষ ১০ দিন যেভাবে কেটেছে
শাহ আবদুল করিমের শেষ ১০ দিন যেভাবে কেটেছে
কবি সৈয়দ তাকি মোহাম্মদ মারা গেছেন
কবি সৈয়দ তাকি মোহাম্মদ মারা গেছেন
রাজধানীর শাহবাগ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার
নারী কণ্ঠে ভিসার মেয়াদ বাড়ানোর কথা বলে প্রতারণা, গ্রেফতার ৩ 
নারী কণ্ঠে ভিসার মেয়াদ বাড়ানোর কথা বলে প্রতারণা, গ্রেফতার ৩ 
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে