মুন্নু সিরামিকের এমডিসহ পরিচালকদের কোটি টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৫

আইন লঙ্ঘন করায় শেয়ার বাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে এক কোটি টাকা করে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিএসইসির ৭৬১তম কমিশন সভায় এ জরিমানার সিদ্ধান্ত হয়। নিয়ন্ত্রক সংস্থার নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানান।

তিনি জানান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭-এর ১২ (১) (২), কমিশনস নোটিফিকেশন (নং বিএসইসি/সিএমআরআরসিডি/২০০৬-১৫৮/অ্যাডমিন/৮১) ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর সেকশন ১৭ (বি) ভঙ্গের দায়ে এই জরিমানার সিদ্ধান্ত নেয় কমিশন। তবে স্বতন্ত্র পরিচালকরা জরিমানার বাইরে থাকবেন।

জানা গেছে, ২০১৯ সালে মুন্নু সিরামিকের শেয়ার নিয়ে কারসাজির প্রমাণ পায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তাদের তদন্তে বেরিয়ে আসে— কোম্পানিটির শেয়ার লেনদেন ও আর্থিক প্রতিবেদনে অনিয়ম এবং করপোরেট ডিক্লারেশনে অনিয়মের তথ্য।

এরপর মুন্নু সিরামিকের করপোরেট উদ্যোক্তা মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক শেয়ার বিক্রি সংক্রান্ত বিষয়ে কমিশনের তদন্ত প্রতিবেদন ও ডিএসইর দাখিল করা প্রতিবেদন পর্যালোচনা করা হয়। সবশেষ মুন্নু সিরামিকস, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ২০১৯ এনফোর্সমেন্ট বিভাগে প্রতিবেদন পাঠানো হয়। তারই অংশ হিসেবে কোম্পানিটির পরিচালকদের জরিমানা করা হয়েছে।

এদিকে আইন লঙ্ঘন করায় মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ১০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে  নিয়ন্ত্রক সংস্থাটি। মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ এর ধারা ১৭(ই)- (ii) (iii) ও (v) ভঙ্গ করেছে। এ অপরাধের কারণে ফাউন্ডেশনটিকে ১০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের