দুই দিনের পতনের পর পুঁজিবাজারে সূচকের উত্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
০৮ জুন ২০২১, ১৫:৫৮আপডেট : ০৮ জুন ২০২১, ১৫:৫৮

জাতীয় বাজেট উপস্থাপনের পর টানা দুই কার্যদিবসে দরপতনের পর মঙ্গলবার (৮ জুন) দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও। এর আগের গত বৃহস্পতিবার (৩ জুন) ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর রবি ও সোমবার টানা দুই দিন দরপতন হয়। 

মঙ্গলবার সকাল ১০টায় যথানিয়মে দিনের লেনদেন শুরু হয়। ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে মাত্র ১৫ মিনিটে সূচক বাড়ে ৩০ পয়েন্ট। এরপর শুরু হয় আগের দিনের মতোই শেয়ার বিক্রির চাপ। ব্যাংক, ওষুধ ও রাসায়নিক এবং বস্ত্র খাতের শেয়ারের দাম কমেছে। আর তাতে শুরু হয় সূচকের ওঠানামা, যা অব্যাহত ছিল বেলা সাড়ে ১১টা পর্যন্ত।

এরপর প্রায় শতভাগ বিমা কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচকে ইতিবাচক প্রভাব পড়ে। লেনদেনের শেষ ঘণ্টায় বিমা কোম্পানির পাশাপাশি প্রকৌশল খাতের শেয়ারেরও দাম বেড়েছে।

এদিন বিমা খাতের ৫০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। অর্থাৎ ৯৮ শতাংশ বিমার দাম বেড়েছে।  সব মিলিয়ে মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৪৭ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৫৩ পয়েন্ট।

তথ্য বলছে, মঙ্গলবার ডিএসইতে মোট ৩৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় এদিন আগের দিনের তুলনায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ছয় হাজার ২৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর শরিয়াহ সূচক ১ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৭০ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ৩০০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ারের দাম। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮৫ কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯০ কোটি ৬৭ লাখ ১৪ হাজার টাকা।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের