ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স ১০ শতাংশ ডিভিডেন্ড দেবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২১, ২০:০৫আপডেট : ১১ জুন ২০২১, ২০:০৫

শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। এর মধ্যে সাত শতাংশ ডিভিডেন্ড থাকবে নগদ এবং বাকি তিন শতাংশ বোনাস। বৃহস্পতিবার (১০ জুন) প্রতিষ্ঠানটির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

ইন্স্যুরেন্সটির চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানির পরিচালকরা, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান গোলাম রহমান ও মুখ্য নির্বাহী কর্মকর্তা অরুন কুমার সাহা উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে, করোনা পরিস্থিতি স্বাস্থ্যঝুঁকি এড়াতে উক্ত সভা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় পরিচালকবৃন্দের প্রতিবেদন এবং ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষকের প্রতিবেদনসহ কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়।

সভায় কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, মহামারি করোনার ভয়াবহতার প্রভাবে সংকুচিত হওয়া বিশ্ব অর্থনীতির মাঝেও ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ২০২০ সালে ৮৫৯ দশমিক ৫০ মিলিয়নেরও (৮৫ কোটি ৯৫ লাখ) বেশি টাকা প্রিমিয়াম আয় করেছে এবং ৪০০ দশমিক ৫০ মিলিয়ন (৪০ কোটি ৫ লাখ) টাকার বিমা দাবি পরিশোধ করেছে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৬৮৯ দশমিক ৮২ মিলিয়ন (২৬৮ কোটি ৯৮ লাখ) টাকা।

পরিচালনা পর্ষদের সুপারিশক্রমে ঘোষিত মোট ১০ শতাংশ ডিভিডেন্ড কোম্পানির বার্ষিক সাধারন সভায় শেয়ারহোল্ডারগণ কর্তৃক সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের