শেয়ার বাজারে বড় দরপতন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২১, ১৫:৫৭আপডেট : ২৩ জুন ২০২১, ১৫:৫৭

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ জুন) দেশের শেয়ার বাজারে বড় দরপতন হয়েছে। এই দরপতনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছে ব্যাংক, বিমা ও বস্ত্র খাতের কোম্পানিগুলো। এই তিন খাতের কোম্পানিগুলোর শেয়ারের দামে ধস নেমেছে।

ফলে দিনের লেনদেন শেষে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৫০টি বিমার মধ্যে মাত্র ২টি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে ৪৭টির দাম কমেছে। বাকি একটির শেয়ার লেনদেন হয়নি।

অপরদিকে ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে দাম বেড়েছে মাত্র ১টির। বিপরীতে দাম কমেছে ২৩টির। আর ৭টির দাম অপরিবর্তিত রয়েছে। এ ছাড়া বস্ত্র খাতের তালিকাভুক্ত ৫৮টি কোম্পানির মধ্যে ৪২টির শেয়ারের দাম কমেছে। বিপরীতে দাম বেড়েছে ১১টির। আর ৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

অবশ্য তালিকাভুক্ত ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৩৫টির দামই বেড়েছে। বিপরীতে একটির দাম কমেছে। আর একটির লেনদেন হয়নি।

এদিকে সব খাত মিলে ডিএসইতে ১৩৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।  দাম বেড়েছে ২১৭টির। আর ২২টির দাম অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন হওয়ায় দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৯ পয়েন্ট কমে ৬ হাজার ৩৫ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ২ হাজার ১৮৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ২৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

সূচকের বড় পতন হলেও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ২ হাজার ৩০ কোটি ৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২ হাজার ১৭ কোটি ৫৬ লাখ টাকা। সেই হিসাবে লেনেদেন বেড়েছে ১২ কোটি ৪৭ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৬০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মালেক ন্যাশনাল ফিডের ৬৬ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ম্যাকসন স্পিনিং।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ১৯৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৩৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৯টির এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
শেয়ার বাজারে কারসাজি: কীভাবে কাজ করে ‘অদৃশ্য সিন্ডিকেট’ 
পুঁজিবাজারে কারসাজি: ১৪৯৭ কোটি টাকা জরিমানা, সালমান এফ রহমান নিষিদ্ধ
শেয়ার বাজারে আসছে সরকারি কোম্পানি, কী বদলাবে
সর্বশেষ খবর
অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প: বাণিজ্যমন্ত্রী
অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প: বাণিজ্যমন্ত্রী
আলিএক্সপ্রেসকে ইইউ’র জরিমানা, অসন্তোষ চীনের
আলিএক্সপ্রেসকে ইইউ’র জরিমানা, অসন্তোষ চীনের
ফাইনালে ধাক্কাধাক্কির পরও আর্জেন্টাইন খেলোয়াড়ের শাস্তি চান না গাভি!
ফাইনালে ধাক্কাধাক্কির পরও আর্জেন্টাইন খেলোয়াড়ের শাস্তি চান না গাভি!
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার