পাঁচদিন পর খুলেছে পুঁজিবাজার, লেনদেন ১টা পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২১, ১০:২০আপডেট : ২৫ জুলাই ২০২১, ১০:২০

ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে টানা পাঁচদিনের ছুটি শেষে আজ রবিবার (২৫ জুলাই) দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। করোনাভাইরাসের প্রকোপ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের এই দিন সকাল ১০টায় লেনদেন শুরু হয়েছে, চলবে দুপুর ১টা পর্যন্ত। 

বাংলাদেশ ব্যাংকের সাথে সমন্বয় রেখে পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হবে। তার সঙ্গে প্রথম ও শেষের ১৫ মিনিট প্রি ও পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

এর আগে গত ১৯ জুলাই সর্বশেষ পুঁজিবাজারে লেনদেন অনুষ্ঠিত হয়। সেই দিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন অনুষ্ঠিত হয়। এরপর ঈদুল আজহা উপলক্ষে ২০ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত মোট তিনদিন এর সঙ্গে শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটির কারণেও লেনদেন বন্ধ ছিল।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি