মসলা ও আনাজ সংরক্ষণের টুকিটাকি

সময় বাঁচাতে লম্বা লিস্ট ধরে মাস বা সপ্তাহের বাজার একবারেই করি ফেলি আমরা। তবে অনেক সময়ই দেখা যায়, ঠিকভাবে স্টোর না করার ফলে আনাজ বা মসলা স্বাদ ও পুষ্টি দুটোই হারিয়ে ফেলে। জেনে নিন আনাজ ও মসলা সংরক্ষণের ঝটপট টিপস। 

লাইফস্টাইল ডেস্ক
১৫ জানুয়ারি ২০২১, ১৮:১৭ আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১৮:১৭
  • লেটুস,পালং শাক স্টোর করার জন্য পরিষ্কার করে প্লাস্টিকের ব্যাগে ভরে ফ্রিজে স্টোর করুন। এতে শাকের আর্দ্রতা ও পুষ্টিগুণ বজায় থাকবে এবং সপ্তাহখানেক ফ্রেশ থাকবে।
  • আলু বেশিদিন ভালো রাখার জন্যে আলুর সঙ্গে একটা আপেল ব্যাগে ভরে রাখুন। সহজে পচে যাবে না।
  • মরিচ গুঁড়া,জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া শুকনো খোলায় ভেজে মুখবন্ধ কাচের বয়ামে স্টোর করুন। স্বাদ এবং গন্ধ বেশিদিন থাকবে।
  • পনির কিছুটা ব্যবহার করার পর বাকি অংশ ব্লটিং পেপারে মুড়ে ফ্রিজে রাখুন। এতে পনির সহজে নষ্ট হবে না,আবার নরমও থাকবে।
  • সরিষার তেলে সাত-আটটা আস্ত গোলমরিচ ফেলে দিন। তেল দীর্ঘদিন অব্যবহৃত থাকলেও ভালো থাকবে।
  • নারকেলের মালা অনেক সময়ই একসঙ্গে পুরোটা লাগে না। অর্ধেক নারকেলের মালা ফ্রিজে রাখার সময় সামান্য লবণ মাখিয়ে রাখুন। বেশ কিছুদিন ফ্রেশ থাকবে।
  • আদা-রসুন বাটা বেশি হয়ে গেলে সামান্য লবণ ও তেল মিশিয়ে সংরক্ষণ করুন। দু’তিন দিন অনায়াসে ব্যবহার করতে পারবেন।
  • রসুনের কোয়া বেশিদিন ভালো রাখতে বাজার থেকে কিনে আনার পর সামান্য সরিষার তেল মাখিয়ে রোদে শুকিয়ে নিন। তারপর কাঁচের বয়ামে ভরে রাখুন।
  • কাঁচা মরিচ বেশি কিনলে পচে যায়। অনেকদিন ভালো রাখতে চাইলে ধুয়ে শুকনো করে বোঁটা ছাড়িয়ে কাচের বয়ামে স্টোর করুন। ফ্রিজেও রাখতে পারেন। অনেকদিন ভালো থাকবে। এছাড়া মাঝখান থেকে সামান্য চিরে এতে লবণ-হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নিয়েও স্টোর করা যায়। 
  • কারিপাতা এমনি রেখে দিলে শুকিয়ে যায়,স্বাদও তেমন থাকে না। তাই কারিপাতা সামান্য তেলে মুচমুচে করে ভেজে গুঁড়ো করে এয়ারটাইট বোতলে ভরে রাখুন। এতে বেশিদিন ভালও থাকবে আবার সহজে ব্যবহারও করতে পারবেন।
  • ঘি অনেকদিন ধরে শিশিতে পড়ে থাকলে,গন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে একটা প্যানে ঘি ঢেলে চার-পাঁচটা লেবুপাতা দিন। কয়েক মিনিট ফুটিয়ে নামিয়ে রাখুন। ঘি ঠাণ্ডা হলে লেবু পাতা গুলো তুলে নিয়ে কাচের শিশিতে ঢেলে রেখে দিন। ঘিয়ে সুন্দর গন্ধ হবে। এছাড়া এক টুকরো সৈন্ধব লবণ ঘিয়ের শিশির মধ্যে রেখে দিলেও ঘি বেশি দিন টাটকা থাকে, স্বাদেরও পরিবর্তন হয় না।
  • ডিম ভালো রাখতে হলে ফ্রিজে রাখার আগে লেবুর রস মেশানো পানিতে ডিমগুলো ডুবিয়ে রাখুন। তারপর স্টোর করুন।

তথ্য: সানন্দা 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
হাম-উপসর্গে একদিনে আক্রান্ত ১৪২১, মৃত্যু দুজনের
হাম-উপসর্গে একদিনে আক্রান্ত ১৪২১, মৃত্যু দুজনের
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
রোনালদোর ঘোষণা, ‘ইতিহাসের সেরা ফুটবলার আমি’
রোনালদোর ঘোষণা, ‘ইতিহাসের সেরা ফুটবলার আমি’
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ