যুক্তরাজ্যে করোনায় আরও পাঁচ বাংলাদেশির মৃত্যু

মুনজের আহমদ চৌধুরী, যুক্তরাজ্য
২৪ জানুয়ারি ২০২১, ১৪:৪১ আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৪:৪১

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে পাঁচ জন ব্রিটিশ বাংলাদেশির মৃত‌্যুর খবর নি‌শ্চিত হওয়া গেছে। ম্যানচেস্টার থেকে রুহুল চৌধুরী জানান, শ‌নিবার বিকালে ম্যানচেস্টারের কমিউনিটির তরুণ ব্যবসায়ী মামুন আহমদ ও পু‌লিশ সদস‌্য আব্বাস উদ্দিন আহমেদের জানাজা শেষে ম্যানচেস্টারের সাউদার্ন সিমেট্রিতে দাফন সম্পন্ন হয়।

ম্যানচেস্টারের বাসিন্দা ব‌্যবসায়ী আব্দুল ওয়াদুদ শনিবার সন্ধ‌্যায় করোনায় মৃত্যুবরণ করেছেন। মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার উত্তর মুলাইম গ্রামে।

সাংবা‌দিক মোয়াজ্জেম সাজু জানান, শ‌নিবার সন্ধ‌্যায় লন্ডনের অদূরে লুটনে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান কুলাউড়ার র‌ঙ্গিরকুলের আব্দুস শহীদ। তিনি মোয়াজ্জেম সাজুর চাচা শশুর। গতকাল মৃত‌্যুর খবর পাওয়া যায় ছাত‌ক উপজেলার ছৈলা গ্রামের আব্দুস শহীদ কালাই মিয়ার। তিনিও করোনায় আক্রান্ত ছিলেন।

কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী রবিবার বলেন, করোনায় এখন পর্যন্ত সাড়ে তিনশ’ জনের বেশি ব্রিটিশ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
সর্বশেষ খবর
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক