বৈঠক শে‌ষে হাস্যোজ্জ্বল মু‌খে বে‌রি‌য়ে এলেন তা‌রেক রহমান

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৩ জুন ২০২৫, ১৬:০২আপডেট : ১৩ জুন ২০২৫, ১৭:০৩

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি শেষ হয়ে‌ছে। স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত মি‌টিং হওয়ার কথা থাক‌লেও সকাল সা‌ড়ে দশটায় বৈঠকস্থল সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেল থে‌কে বে‌রিয়ে যে‌তে দেখা যায় তা‌কে।

তা‌রেক রহমান বৈঠকে কলম ও বই উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টাকে। এ তথ‌্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৈঠক শে‌ষে হাস্যোজ্জ্বল মু‌খে বে‌রি‌য়ে এলেন তা‌রেক রহমান প্রায় দেড় ঘণ্টা স্থায়ী এ বৈঠক নি‌য়ে বি‌এন‌পির পক্ষে দেশি-বিদেশি গণমাধ্যমের সাথে কথা বলবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

এ মুহূর্তে একই ভেন‌্যু‌তে প্রধান উপ‌দেষ্টার প্রেস উইং ও বিএন‌পির নেতারা যৌথভা‌বে প্রেস ব্রিফিং করার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন লন্ড‌নে বাংলা‌দেশ হাইক‌মিশ‌নের প্রেস মিনিস্টার আকবর হো‌সেন।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী