মহাসড়কে ডাকাতের হামলায় ট্রাকের হেলপার নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২১, ১৫:৫০আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৫:৫০

ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতদের হামলায় মালবাহী একটি ট্রাকের হেলপার বিল্লাল হোসেন নিহত এবং চালক মানিক মিয়া আহত হয়েছেন। রবিবার (২৪ জানুয়ারি) সকালে আড়াইহাজার উপজেলার দেবই এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানান, রবিবার সকালে ঢাকা থেকে মালামাল নিয়ে একটি ট্রাক নরসিংদী যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার দেবই এলাকায় রাস্তায় বস্তা ফেলে ট্রাকের গতিরোধ করে একদল ডাকাত। রাস্তায় বস্তা দেখে ট্রাকের চালক মানিক মিয়া ও হেলপার বিল্লাল হোসেন নিচে নামেন। এ সময় ৪-৫ জন ডাকাত এসে তাদের ধরে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হেলপার বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে যায়। পরে আরও ট্রাক এলে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তারা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিল্লাল হোসেনের পিতার নাম আবুল কালাম। বাড়ি শ্রীমঙ্গলে। আহত চালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় দোষীদের চিহ্নত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ কাজ করছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী 
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী 
প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ
‘আপনিই আমার সব’: ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠিতে প্রেমের বিতর্ক
‘আপনিই আমার সব’: ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠিতে প্রেমের বিতর্ক
সর্বাধিক পঠিত
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন