ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ১৫:৫৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৫:৫৫

রাজধানীর নর্থ রোডের (ভূতেরগলি) ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় দায়ের করা দুর্নীতির মামলা থেকে কারা উপ-মহাপরিদর্শক (সাময়িক বরখাস্ত ) পার্থ গোপাল বণিকের অব্যাহতি চেয়ে করা আবেদন (রিভিশন) খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তার জামিন চেয়ে করা আবেদনটিও খারিজ করে দেন আদালত। এর ফলে তার বিরুদ্ধে দুদকের মামলা চলতে কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (২৫ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এর আগে ২০১৯ সালের ২৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে পার্থ গোপাল বণিককে দুদক পরিচালক মুহাম্মদ ইউছুফের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করা হয়। একইদিন বিকালে রাজধানীর ধানমন্ডির ভুতের গলিতে পার্থ গোপাল বণিকের বাসায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করে দুদক। এরপর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান দলের নেতা মো. সালাউদ্দিন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সিলেটে দায়িত্ব পালনের আগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দায়িত্ব পালন করেন পার্থ গোপাল বণিক। চট্টগ্রাম কারাগারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাকে এবং চট্টগ্রামের সাবেক সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিককে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরই অভিযানে যায় দুদক।

পরে ২০১৯ সালের ৩০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ রাষ্ট্রপতির আদেশক্রমে পার্থ গোপাল বণিককে গ্রেফতারের দিন থেকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়।

এরপর ২০২০ সালের ৪ নভেম্বর দুদকের মামলা থেকে অব্যাহতি চেয়ে ঢাকার বিশেষ জজ আদালত- ১০ এ আবেদন জানিয়েছিলেন পার্থ। সেই আবেদন খারিজ হওয়ায় তিনি হাইকোর্টে রিভিশন আবেদন করলে তাও খারিজ করে দিলেন হাইকোর্ট।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের কল্যাণে আরও কার্যকর সার্ক চান প্রধানমন্ত্রী
জনগণের কল্যাণে আরও কার্যকর সার্ক চান প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল