স্ক্রিন শেয়ারিংয়ে গুগলের নতুন ফিচার

দায়িদ হাসান মিলন
২৭ জানুয়ারি ২০২১, ২১:৫৭আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২১:৫৭

ক্রোম ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে গুগল। এই ফিচারের মাধ্যমে স্ক্রিন শেয়ারের সময় ওয়েব পপআপ নোটিফিকেশন স্বয়ংক্রিয়ভাবে গোপন করবে ক্রোম। সম্প্রতি গুগল কর্তৃপক্ষ এক আপডেটের মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

ভারতের প্রযুক্ত বিষয়ক সংবাদমাধ্যম গ্যাজেটস নাউ বলছে, স্ক্রিন শেয়ারিংয়ের সময় গুগল চ্যাট, ই-মেইল এবং অন্য ওয়েবসাইটগুলোর নোটিফিকেশন গোপন থাকবে। তবে নোটিফিকেশন কোন জায়গা থেকে এসেছে, তা দেখতে পাবেন ব্যবহারকারী নিজে। অবশ্য স্ক্রিন শেয়ারিং বন্ধ করার সঙ্গে সঙ্গে সব নোটিফিকেশন সামনে আসবে।

নতুন এই ফিচার সম্পর্কে গুগল কর্তৃপক্ষ বলছে, বর্তমানে আমরা অনেকেই গুগল মিট এবং অন্যান্য স্ক্রিন শেয়ারিং সেবার ওপর নির্ভর করছি। নতুন ফিচারটি ব্যবহার করলে যোগাযোগে আগের মতো ব্যাঘাত ঘটবে না। একইসঙ্গে স্ক্রিন শেয়ারিংয়ের সময় দুর্ঘটনাবশত সংবেদনশীল, কিংবা ব্যক্তিগত তথ্য প্রদর্শিত হওয়ার ব্যাপারটিও কমে আসবে।

গুগলের নতুন এই ফিচার কার্যকর করতে বিশেষ কোনও অপশন চালু করতে হবে না। গুগল ওয়ার্কস্পেস অ্যাসেনশিয়ালস,এন্টারপ্রাইজ এসেনশিয়ালস, এন্টারপ্রাইজ স্ট্যান্ডার্ড, এন্টারপ্রাইজ প্লাসসহ বেশ কয়েকটি প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা ফিচারটি ব্যবহার করতে পারবেন।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক শিশুর জেদে বাতিল পুরো ফ্লাইট! ভোগান্তিতে শতাধিক যাত্রী
এক শিশুর জেদে বাতিল পুরো ফ্লাইট! ভোগান্তিতে শতাধিক যাত্রী
অস্ট্রেলিয়ার টপ অর্ডার গুঁড়িয়ে দিলেন বাংলাদেশি পেসাররা
অস্ট্রেলিয়ার টপ অর্ডার গুঁড়িয়ে দিলেন বাংলাদেশি পেসাররা
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ 
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ 
হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি লেভিট
হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি লেভিট
সর্বাধিক পঠিত
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ