দৌলতপুরে পাট গোডাউনে আগুন, এখনও চলছে ডাম্পিং

খুলনা প্রতিনিধি 
২৮ জানুয়ারি ২০২১, ০৯:৫৪আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ০৯:৫৪

খুলনা মহানগরীর দৌলতপুর এলাকার সাগর জুট মিলের পাট গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (২৭ জানুয়ারি) বিকালে আগুন লাগলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে রাতভর ডাম্পিংয়ের কাজ চলে। আজ বৃহস্পতিবারও (২৮ জানুয়ারি) ফায়ার সার্ভিসের একটি ইউনিট ডাম্পিং করছে। গোডাউনে প্রায় পাঁচ হাজার মণ পাট ছিল বলে দাবি করা হচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স খুলনার দৌলতপুর স্টেশন অফিসের কর্মকর্তা মো. কাইমুজ্জামান বলেন, ভৈরব নদীর তীরের ডিসি রোডে মিলের গোডাউনে বুধবার বিকালে আগুন লাগে।। দৌলতপুর, বয়রা ও খালিশপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট যৌথভাবে সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর রাতভর ডাম্পিংয়ের কাজ চলে। বৃহস্পতিবার সকালেও ডাম্পিং শেষ করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব না। তদন্ত সাপেক্ষে বলা যাবে। গোডাউনে পাঁচ হাজার মণ পাট ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজীপুরে সরকারি গাড়িতে বাজবে না হর্ন
গাজীপুরে সরকারি গাড়িতে বাজবে না হর্ন
বিশ্বের দ্বিতীয় ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি অ্যাপল, যেভাবে এলো ‘ম্যাজিক ফিগার’
বিশ্বের দ্বিতীয় ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি অ্যাপল, যেভাবে এলো ‘ম্যাজিক ফিগার’
বিকল্প বিরোধ নিষ্পত্তি জোরদারে ব্লাস্ট ও ব্র্যাকের সঙ্গে সরকারের সমঝোতা
বিকল্প বিরোধ নিষ্পত্তি জোরদারে ব্লাস্ট ও ব্র্যাকের সঙ্গে সরকারের সমঝোতা
প্লাস্টিকের চাল ও ডিম: গুজব, বাস্তবতা নাকি খাদ্য নিরাপত্তার নতুন শঙ্কা
প্লাস্টিকের চাল ও ডিম: গুজব, বাস্তবতা নাকি খাদ্য নিরাপত্তার নতুন শঙ্কা
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড