হ্যান্ড স্যানিটাইজারের আরও ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক
২৮ জানুয়ারি ২০২১, ২২:২১ আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২২:৩০

করোনাভাইরাসের প্রকোপ থেকে সুরক্ষিত থাকতে হ্যান্ড স্যানিটাইজার এখন নিত্য ব্যবহার্য সামগ্রীগুলোর মধ্যে অন্যতম। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দূর করতে এটি যেমন কার্যকর, তেমনি গৃহস্থালির বিভিন্ন সমস্যা সমাধান ও পরিচ্ছন্নতায়ও এর রয়েছে সফল ব্যবহার। 

  • সিলভারে মরিচা ধরলে হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করে পাতলা কাপড় দিয়ে মুছে নিন।
  • চশমা থেকে স্ক্র্যাচ বা আঙুলের ছাপ মুছতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আলতো করে মুছুন।
  • ব্যাকটেরিয়ার কারণে ঘামে দুর্গন্ধ হয়। বগলে সামান্য হ্যান্ড স্যানিটাইজার লাগান। দূর হবে ঘামের দুর্গন্ধ।
  • ইস্ত্রি বা হেয়ার স্ট্রেইটনার কালচে হয়ে গেলে ঠাণ্ডা হওয়ার পর হ্যান্ড স্যানিটাইজারের সাহায্যে মুছে নিন।
  • আয়নায় হেয়ার স্প্রের দাগ লাগলে পরিষ্কার করতে ব্যবহার করুন হ্যান্ড স্যানিটাইজার।
  • মেকআপ ব্রাশ পরিষ্কার করতেও নিশ্চিন্তে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন।
  • হোয়াইট বোর্ড বা পোশাকে পার্মানেন্ট মার্কারের দাগ লেগেছে? ব্যবহার করুন হ্যান্ড স্যানিটাইজার।
  • বয়াম, আসবাব কিংবা নতুন ব্যাগ থেকে থেকে আঠালো স্টিকার ওঠাতে পারছেন না? সাহায্য নিন হ্যান্ড স্যানিটাইজারের।
  • কি-বোর্ড পরিষ্কার করতে নরম কাপড় ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।
  • গ্যাজেটের টাচস্ক্রিন পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে কাজে লাগাতে পারেন হ্যান্ড স্যানিটাইজার।
  • হীরার আংটি পরিষ্কার করুন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে।     
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাচার হওয়া সম্পদ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ 
পাচার হওয়া সম্পদ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ 
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
বীর মুক্তিযোদ্ধার তালিকায় গেজেটভুক্তির আবেদনের শেষ সময় ৭ অক্টোবর 
বীর মুক্তিযোদ্ধার তালিকায় গেজেটভুক্তির আবেদনের শেষ সময় ৭ অক্টোবর 
ফ্লাইদুবাইয়ের ঘটনায় ফিরে এলো বিমানবালা নিরজা ভানোটের স্মৃতি
ফ্লাইদুবাইয়ের ঘটনায় ফিরে এলো বিমানবালা নিরজা ভানোটের স্মৃতি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির