সু চি-কে ছেড়ে না দিলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৬

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) অন্য জ্যেষ্ঠ নেতাদের ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপি-র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করে সু চি-সহ অন্যদের ছেড়ে না দিলে মিয়ানমারের দায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র।

সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র, মিয়ানমারের সাম্প্রতিক নির্বাচনের ফল পাল্টে দেওয়ার বা গণতান্ত্রিক রূপান্তর ব্যাহত করার যে কোনও উদ্যোগের বিরোধিতা করে। এসব পদক্ষেপ থেকে সরে না এলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও সু চি ও আটক অন্যান্য নেতাদের মুক্তি দেওয়ার জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘সব সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের নেতাদের মুক্তি দিতে বার্মিজ সামরিক নেতাদের প্রতি আহ্বান জানাই। ৮ নভেম্বর নির্বাচনে বার্মার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। এর প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। গণতন্ত্র, স্বাধীনতা, শান্তি ও উন্নয়নের জন্য বার্মার মানুষের যে আকাঙ্ক্ষা যুক্তরাষ্ট্রও তার সঙ্গে একাত্ম।’

সোমবার স্থানীয় সময় ভোরে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী সু চি এবং দলটির জ্যেষ্ঠ নেতাদের আটক করে জরুরি অবস্থা জারি করে দেশটির সেনাবাহিনী। গত বছর অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে মিয়ানমারের বেসামরিক সরকার ও প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনার পর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নিলো।

আরও পড়ুন: 
মিয়ানমারে সামরিক অভ্যুত্থান, জরুরি অবস্থা জারি
মিয়ানমারে অভ্যুত্থান-পরবর্তী সেনা বিবৃতিতে যা বলা হয়েছে
মিয়ানমারে অভ্যুত্থানের নিন্দায় সরব আন্তর্জাতিক সম্প্রদায়
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের তীব্র নিন্দা জাতিসংঘের
মিয়ানমারের ব্যাংকগুলোতে সব ধরনের আর্থিক পরিষেবা স্থগিত
সু চিকে আটক করেছে সেনাবাহিনী

/এমপি/বিএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে সমস্যার কথা জানালেন স্কুলবন্ধু, সঙ্গে সঙ্গে সমাধান
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
জাহাজডুবির চার দিন পরও নিখোঁজ ১২৯, বাড়ছে স্বজনদের অপেক্ষা
সর্বশেষ খবর
থাইল্যান্ডে শপিং করতে চাইলে কোন শহর বেছে নেবেন?
থাইল্যান্ডে শপিং করতে চাইলে কোন শহর বেছে নেবেন?
ব্রাজিলিয়ান রাফিনিয়ার হ্যাট্রিকে বার্সেলোনার গোল বন্যা
ব্রাজিলিয়ান রাফিনিয়ার হ্যাট্রিকে বার্সেলোনার গোল বন্যা
সৌরবিদ্যুৎ কিনবে সরকার, নেট মিটারিং জানেন না বিদ্যুৎ কর্মকর্তারা
সৌরবিদ্যুৎ কিনবে সরকার, নেট মিটারিং জানেন না বিদ্যুৎ কর্মকর্তারা
৫০ কোটি ইউরোর প্রস্তাব! মেসি নাকি জানতেনই না অঙ্কটা কত
৫০ কোটি ইউরোর প্রস্তাব! মেসি নাকি জানতেনই না অঙ্কটা কত
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে