ধান কাটা মাড়াই মৌসুমে এবার আবহাওয়া অনুকুলে থাকায় গাইবান্ধায় কৃষকরা বোরো ধানের বাম্পার ফলন পেয়েছেন। সেই সঙ্গে ধান কেটে এবং ধান-চাল ও খড় শুকিয়ে ঘরে তুলতে পেরেছেন তারা। কিন্তু বাজারে ধান-চালের দাম কম থাকাটাই তাদের ভীষণ বিপাকে ফেলেছে। ধান-চাল বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বুজরুক রসুলপুর গ্রামের কৃষক ছলিম উদ্দিন ও ছাবেদ আলী জানান, দিনমজুরের মজুরি বৃদ্ধিসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়ার কারণে ও ধানের দাম বৃদ্ধি না পাওয়ায় কৃষকরা লোকসান গুনছেন। তারা আরও জানান, এ বছর তাদের উৎপাদন খরচ হয়েছে মণ প্রতি ৫শ’ টাকারও বেশি। স্থানীয় বাজারে নতুন ধান বিক্রি হচ্ছে সাড়ে তিনশ’ টাকা দরে। এতে করে প্রতি মণ ধানে দেড়শ’ টাকা করে টাকা লোকসান গুনতে হচ্ছে।
গাইবান্ধা জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় এক লাখ ৯ হাজার ৩শ’ ৫৫ হেক্টর জমিতে বোরো চাষাবাদ করা হয়েছে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও এই বছর বোরো ধানের উৎপাদন আশানুরূপ হয়েছে।
আরও পড়ুন:
জামায়াত নেতাদের ফাঁসির বিষয়টি জাতিসংঘে তুলবে পাকিস্তান
নতুন উদ্দীপনা নিয়ে আগামীর পথ চলার অঙ্গীকার
অনলাইন পত্রিকা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অবদান রাখছে
/জেবি/টিএন/আপ-এসএনএইচ/








