আশা করি এবার খালেদা মিথ্যা জন্মদিন পালন করবেন না: নানক

নোয়াখালী প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৬, ২০:১৪ আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ২০:২০

জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, আশা করি খালেদা জিয়া এবার পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে খুশি করতে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে কেক কেটে মিথ্যা জন্মদিন পালন করবেন না।
শনিবার নোয়াখালী জেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, খালেদা জিয়া স্বাধীনতাবিরোধী জামায়াত ইসলামের আমীরকে মন্ত্রী করে জাতীয় পতাকার অবমাননা করেছেন। সেই জামায়াতকে জোট থেকে না ছাড়লে  তিনি কখনও জাতীয় ঐক্যের ক্ষেত্রে সফল হতে পারবেন না। তার পক্ষে জাতীয় ঐক্যের কথা বলা হাস্যকর।
আওয়ামী লীগের এই নেতা বলেন, গত ৫ বছর আন্দোলনের নামে খালেদা জিয়া জামায়াতে ইসলামকে সঙ্গে নিয়ে রাস্তায় নিরীহ মানুষকে আগুনে পুড়িয়ে, হত্যা করে, গাড়িতে অগ্নিসংযোগ করে দেশের কোটি কোটি টাকার ক্ষতি করেছেন।
এবার জাতীয় শোককে শক্তিতে পরিণত করে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী এমপি বলেন,স্বাধীনতাবিরোধী জামায়াত ইসলামকে জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে প্রতিষ্ঠিত করেছেন। খালেদা জিয়াও জামায়াতে ইসলামের কাঁধে ভর করে চলে আসছেন।ভবিষ্যতেও জামায়াতকে জোট থেকে বাদ দিতে পারবেন না তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্যাহ আল-ইসলাম জ্যাকব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) এমপি একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-১ (চাটখিল) আসনের এমপি এইচ এম ইব্রাহিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিল্পপতি এনায়েত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার রুহুল আমিন, কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খাঁন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহীন,শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌর মেয়র সহিদ উল্লাহ খান সোহেল প্রমুখ।

আরও পড়তে পারেন: গ্যাস দিয়ে ভাত-তরকারি রান্নার কোনও মানে হয় না: অর্থমন্ত্রী

 /এমএসএম/

সম্পর্কিত
দল হিসেবে আওয়ামী লীগের বিচার, তদন্ত কতদূর
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
সর্বশেষ খবর
আমাকে তুলে এনে ১ লাখ টাকা নিলো, চোখ বেঁধে বললো পেছনে তাকাবি না
আমাকে তুলে এনে ১ লাখ টাকা নিলো, চোখ বেঁধে বললো পেছনে তাকাবি না
মিয়ানমারের সংঘাতের সাম্প্রতিক ঘটনাও তদন্তে আনছে আইআইএমএম
মিয়ানমারের সংঘাতের সাম্প্রতিক ঘটনাও তদন্তে আনছে আইআইএমএম
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিশ্বজিতের নামে ‘ফ্যাসিবাদ বিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা
বিশ্বজিতের নামে ‘ফ্যাসিবাদ বিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল