জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৬, ১৫:১৫আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৫:২১

জঙ্গি-তামিম,-মানিক-ও-ইকবাল 12
নারায়ণগঞ্জের পাইকপাড়া বড় কবরস্থানের পাশের তিনতলা বাড়িতে অভিযানের আগে পুলিশ জঙ্গিদের আত্মসমর্পণ করার সুযোগ দিয়েছিল। কিন্তু সেই সুযোগ না নিয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে ও গুলি করে। এরপরই পুলিশ জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক এ কথা জানিয়েছেন।

কল্যানপুরের ঘটনায় জঙ্গিরা যেভাবে পুলিশের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে, এখানেও (নারায়ণগঞ্জ) গিয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘এখানেও করেছে। আমি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলাম যে, ওদের সঙ্গে কথা বলো, আত্মসমর্পন করে কিনা। তাহলে ওরা হাত তুলে বেরিয়ে আসুক। সেই সুযোগ তাদের দেওয়া হয়েছে। কিন্তু পুলিশের ওপর তারা চার-পাঁচটা গ্রেনেড মেরেছে এবং একে-২২ রাইফেল দিয়ে গুলি করেছে।'

আইজিপি বলেন, ‘অভিযান শেষে ওই বাসায় গিয়ে দেখেছি, জঙ্গিদের পাশে একটি একে-২২ রাইফেল পড়ে আছে। অন্য একজনের সঙ্গে একটা পিস্তল আছে। দু’তিনটি লাইফ জ্যাকেটও পড়ে ছিল। আমাদের বোম ডিস্পোজাল ইউনিট কাজ করছে।’

/জেইউ/এআরএল/

আরও পড়ুন: যেভাবে অভিযান

সম্পর্কিত
অভিযান চলছে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা সেই ভবনে
জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জে ভবন ঘেরাও, চলবে অভিযান
পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় ২৬ জেলে গ্রেফতার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান