হবিগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৭, ০১:৫০আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ০১:৫২

হবিগঞ্জ হবিগঞ্জের মাধবপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে দ্রুতবিচার আইনে দায়ের করা মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। হামলায় দায়িত্বরত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা করেছে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
মাধবপুর থানার পরিদর্শক সাজেদুল ইসলাম বলেন, ‘সোমবার দিবাগত রাতে উপজেলার মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ চট্টগ্রাম দ্রুতবিচার ট্রাইব্যুনালে চলমান মামলার (৩২/০৮ জিআর ১৪২/৬) গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী আসামি শিপন মিয়াকে গ্রেফতার করে। এসময় শিপনের আত্মীয়-স্বজনরা অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।’
হামলায় এসআই কামরুল ইসলাম, এএসআই জালাল উদ্দিন, এএসআই মাছুম, কনস্টেবল ভজন দাস ও কনস্টেবল মনির হোসেন আহত হন। তাদের রাতেই মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান সাজেদুল ইসলাম।
মাধবপুর থানার এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘এ ব্যাপারে এসআই কামরুল ইসলাম বাদী হয়ে শিপন মিয়াকে প্রধান আসামি করে আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪জনের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।’

আরও পড়ুন-

চকরিয়ায় ৭ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

গাইবান্ধায় ৪ পুলিশ হত্যা মামলায় প্রভাষক ইউসুফ আলী ফের গ্রেফতার

/এমএনএইচ/আপ-টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম