গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২ লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:৩৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:৪৫

গাইবান্ধা জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গৌর মণ্ডল (৪৮) ও মিনারুল শেখ (২৮) নামে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে দু’জনেরই নিজ বাড়ি থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গৌর মণ্ডল গোবিন্দগঞ্জ উপজেলার সালমারা ইউনিয়নের হিয়াতপুর গ্রামের মৃত জগাই মণ্ডলের ছেলে ও মিনারুল শেখ দরবস্ত ইউনিয়নের সাপগাছি গ্রামের আবুল বাদশা মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে নিজ বাড়িতে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে গৌর মণ্ডল। পরে পরিবারের লোকজন তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। অন্যদিকে, মিনারুল শেখ ওই দিনই সন্ধ্যায় নিজ বাড়িতে কীটনাশকজাতীয় ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে তার মৃত্যু হয়।’
সুব্রত কুমার জানান, এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় পৃথক দু’টি অপমৃত্যুর মামলা হয়েছে। তাদের দু’জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে তারা দু’জন আত্মহত্যা করেছেন তা জানা যায়নি বলে জানান সুব্রত।

আরও পড়ুন-

নরসিংদীতে ৩ ভাইবোন খুন

পিরোজপুর থেকে অপহৃত কিশোরী নড়াইল থেকে থেকে উদ্ধার: গ্রেফতার ১

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম