হয় সরকার থাকবে, না হয় ‘মূর্তি’ থাকবে: শফি

ফেনী প্রতিনিধি
১০ মার্চ ২০১৭, ২৩:১১ আপডেট : ১১ মার্চ ২০১৭, ২২:১৯

ফেনীতে বক্তব্য রাখছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শফি সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ‘মূর্তি’ অপসারণ না করলে প্রয়োজনে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের মতো আরেকটি সমাবেশ হবে বলে হুমকি দিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শফী। মুসলিম দেশের মানুষ হিসেবে ‘মূর্তি’ স্থাপন মেনে নেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘হয় সরকার থাকবে, না হয় এ মূর্তি থাকবে। দু’টোকে একসঙ্গে কখনওই থাকতে দেওয়া হবে না।’
শুক্রবার (১০ মার্চ) ফেনীর মিজান ময়দানে হেফাজতে ইসলাম ফেনীর আয়োজনে দিনব্যাপী শানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের আমির আল্লামা শফী এসব কথা বলেন।
সম্মেলনে আহমদ শফী সরকারের উদ্দেশে আরও বলেন, ‘রাষ্ট্র আপনারা চালান, আমরা ধর্ম নিয়ে থাকব। রাষ্ট্রের কাজ নিয়ে মাথা ঘামাতে আসব না। শুধু খেয়াল রাখবেন, মূর্তি স্থাপনের মতো ইসলামবিরোধী কোনও কাজ যেন বাংলাদেশে না হয়।’
হেফাজতে ইসলাম ফেনী জেলা সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ সংগঠনের ঢাকা ও ফেনী জেলা শাখার নেতারা।

আরও পড়ুন-

‘মূর্তি’ না সরালে ঢাকা ঘেরাও: হেফাজত

এক ছাতার নিচ থেকেই হলি আর্টিজান ও শোলাকিয়ার হামলা!

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
স্কুলছাত্রীর ‘কথিত প্রেমিককে’ নিয়ে রহস্য পুলিশের, কুমিল্লায় ফিরলো খালি হাতে
স্কুলছাত্রীর ‘কথিত প্রেমিককে’ নিয়ে রহস্য পুলিশের, কুমিল্লায় ফিরলো খালি হাতে
কেন নিয়ন্ত্রণে আসছে না চকবাজারের আগুন
কেন নিয়ন্ত্রণে আসছে না চকবাজারের আগুন
সর্বাধিক পঠিত
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা