উখিয়ায় আটক ৭৯ রোহিঙ্গাকে বিজিবি’র ক্যাম্পে হস্তান্তর

কক্সবাজার প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৭, ০৭:০২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ০৭:০৭

রোহিঙ্গা সংকট কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া সদর এলাকায় যানবাহনে তল্লাশি চালিয়ে ৭৯ জন রোহিঙ্গাকে  আটকের পর বিজিবি’র কাছে হস্তান্তর করেছে র‌্যাব-৭।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি কার্যক্রম চালানো হয়।
র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মো. রুহুল আমিন জানান, সরকারি ও বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা অব্যাহত থাকলেও অনেক রোহিঙ্গা দেশের নানা এলাকায় ছড়িয়ে পড়তে যাচ্ছে। এ কারণে তারা দিনে-রাতে যে যেভাবে পারে, রোহিঙ্গা ক্যাম্প এলাকা ত্যাগের চেষ্টা চালায়। বিভিন্ন জায়গায় তাদের ছড়িয়ে পড়া ঠেকাতে আইন প্রয়োগকারী সংস্থা উখিয়া ও জেলার বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যার পর টেকনাফ-উখিয়া থেকে কক্সবাজার ও দেশের অন্যান্য এলাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যানবাহনে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালে বিভিন্ন যানবাহন থেকে ৭৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরবর্তীতে রাতেই তাদের কক্সবাজারের ৩৪ বিজিবি’র ঘুমধুম ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:  

 

/এপিএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম