মা-মেয়ের আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট, ৫৭ ধারায় মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৭, ২০:৫৩আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ২০:৫৫

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দরে ফেসবুকে মা ও মেয়ের আপত্তিকর ছবি ও স্ট্যাটাস পোস্ট করার অভিযোগে ইতালি ও  দুবাই প্রবাসী দুই তরুণসহ পাঁচ জনের বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় মেয়েটির বাবা আরিফুজ্জামান বন্দর থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি আবুল কালাম।

ওসি আবুল কালাম বলেন, ‘ফেসবুকে পোস্ট করা ছবি ও স্ট্যাটাস দেওয়ার ঘটনায় আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় মামলা হয়েছে। মামলাটি তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মামলার আসামিরা হলেন আরিফুজ্জামানের ভগ্নিপতি লোকমান হোসেন, লোকমানের বড় ছেলে ইতালি প্রবাসী জনি ওরফে হৃদয় শেখ, ছোট ছেলে রনি, জনির খালাতো ভাই দুবাই প্রবাসী রকসি ও রকসির ছোট ভাই  জসি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আরিফুজ্জামান বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকায় বাস করেন। তার মেয়েকে ইতালি প্রবাসী ভাগ্নে জনি বিয়ে করতে চেয়েছিল। কিন্তু জনি লেখাপড়া না জানায় এবং মেয়ে উচ্চ শিক্ষিত হওয়ায় জনিকে বিয়ে করতে আপত্তি করে। পরে তার মেয়ের আমেরিকা প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ে হয়। মেয়ে  এখন স্বামীর সঙ্গে আমেরিকায় বাস করছে। এদিকে, বিয়ে করতে না পেরে ক্ষিপ্ত হয়ে জনি দেশে ফিরে এসে তাদের বিরুদ্ধে কুৎসা রটাতে থাকে। এ নিয়ে প্রতিবাদ করায় গত ৯ জুলাই জনিসহ অন্য আসামিরা তাকে ও তার স্ত্রী সাথী আক্তারকে মারধর করে। এ নিয়ে স্থানীয়ভাবে বিচার শালিস হয়। সালিশে জনিকে জুতাপেটা করা হয়। এ কারণে ক্ষুব্ধ জনি ইতালি ফিরে গিয়ে ফেসবুকে তার নিজের আইডি ও একটি ফেক আইডি খুলে ওই মেয়ে ও তার মায়ের অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবিসহ  স্ট্যাটাস পোস্ট করে।  গত ২৫, ২৬, ২৮ সেপ্টেম্বর এবং ৫ অক্টোবর তারিখে ওই দুই ফেসবুক আইডি থেকে তার মেয়ে ও স্ত্রী সম্পর্কে নানা আপত্তিকর মন্তব্যও পোস্ট দেওয়া হয়। এতে তার স্ত্রী ও মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন।

 

/এনআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী