চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ জানুয়ারি ২০১৮, ১৯:৪৯আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ২২:৩১

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে মানববন্ধন

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রার্থীরা। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’-এর ব্যানারে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করে বের হওয়া শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা বলেন, যখন মানুষের গড় আয়ু ৪৫ থেকে ৫০ বছর হয়, তখন চাকরিতের প্রবেশের বয়সসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়েছিল। কিন্তু বর্তমানে দেশের মানুষের গড় আয়ু ৭২ বছর, অথচ চাকরিতে প্রবেশের বয়সসীমা এখনও সেই আগের ৩০ বছরে রয়ে গেছে। অন্যদিকে, অবসরের বয়সসীমা অনৈতিকভাবে ৩ বছর বাড়িয়ে ৬২ বছর করা হয়েছে।

‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’-এর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুহাম্মদ জিসান উদ্দিন, মুহাম্মদ হোসেন, সিটি কলেজের ছাত্র মুহাম্মদ রাসেল, মুহাম্মদ আলম, মানবাধিকার কর্মী এমদাদুল করিমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

মুহাম্মদ জিসান উদ্দিন বলেন, ‘বাংলাদেশ যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে এগিয়ে যাচ্ছে, তখন এদেশেরই শিক্ষিত বেকারদের একটি বৃহৎ অংশ চোখেমুখে হতাশার চাদর জড়িয়ে অনিশ্চিত জীবনের প্রহর গুনছে।’ তিনি আরও বলেন, ‘আজ দেশের শিক্ষিত সমাজকে ৩০ বছরের শিকল পরিয়ে রাখা হয়েছে, যা তাদের প্রতিভার পথকে রুদ্ধ করে রেখেছে। আজকের ছাত্রসমাজকে যদি এই ৩০ বছরের শিকল থেকে মুক্তি দেওয়া না হয় তাহলে তা বাংলাদেশের উন্নয়নে বাধা হয়ে দাঁড়াবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী