ঠাকুরগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৭ মে ২০১৮, ০৫:৩৫আপডেট : ২৭ মে ২০১৮, ০৫:৩৮

বন্দুকযুদ্ধ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম তালেবান (৫৫) নামে এক  মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

শনিবার (২৬ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ নিশ্চিত করেন।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়,শনিবার রাতে ঠাকুরগাঁও রাণীংশকৈল উপজেলার ভৌরনিয়া মীরডাঙ্গী এলাকায় পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম তালেবানের লোকজন পুলিশের ওপর হামলা করে। তখন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম তালেবান নিহত হয়। পরে পুলিশ নিহত তালেবানের লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, পুলিশ মাদকবিরোধী অভিযানে ওই এলাকায় গেলে একদল মাদক ব্যবসায়ী পুলিশের ওপরে হামলা চালায়। এ সময় বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম তালেবান নিহত হয়।

ওসি বলেন, ‘এই মাদক ব্যবসায়ীর নামে মাদকদ্রব্য আইনে ২০টির ওপরে মামলা রয়েছে।’

আরও পড়ুন:

টেকনাফে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ ওয়ার্ড কাউন্সিলর একরাম নিহত

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

শৈলকুপায় গোলাগুলিতে অজ্ঞাত ‘মাদক ব্যবসায়ী’ নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম