সুষ্ঠু ভোট হলে কামরানের চেয়ে এক লাখ ভোট বেশি পেতাম: আরিফ

তুহিনুল হক তুহিন, সিলেট
৩১ জুলাই ২০১৮, ১৭:১৯আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৭:৩৯

আরিফুল হক চৌধুরী

সোমবার ভোট চলাকালেই নির্বাচন বাতিলের দাবি তোলেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলেন তিনি। তবে সিসিক নির্বাচনে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্র থেকে পাওয়া বেসরকারি ফলে এগিয়ে রয়েছেন তিনি। আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরানের চেয়ে ৪ হাজার ৬২৬ ভোট বেশি পেয়েছেন তিনি। নির্বাচন নিয়ে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে আরিফুল হক বলেন, ‘আমি আগে যেভাবে অভিযোগ করছি আজও করছি। সিলেটে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ভোট ডাকাতি করা হয়েছে। জনগণের রায় অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নেওয়া হয়েছে। যদি এই পবিত্র নগরীতে সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হতো তাহলে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ৫০ হাজারেরও বেশি ভোট পেতেন না। আর আমি ১ লাখ ভোট বেশি পেয়ে নির্বাচিত হতাম।’

সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানো কথা জানালেও পরে নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সংবাদ সম্মেলনে বলেছিলাম নির্বাচনে ব্যাপকভাবে অনিয়ম হচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোই ভালো। আমি এও বলেছি, নির্বাচনের ফলাফল যাই হোক তা আনতে যাবো। শেষ পর্যন্ত তা দেখবো কী হয়। নির্বাচনে দল-মত নির্বিশেষে সবাই মিলে যেভাবে আমাকে ভোট দিয়েছেন সেজন্য সবার প্রতি কৃতজ্ঞ।’

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিলেটের পবিত্র মাটিতে কোনও অন্যায় করে কেউ কোনও সময়ই পার পায়নি। কেন্দ্র দখল, ভোট জালিয়াতি ও ভোটারদের ওপর হামলা করেই জয়ী হতে পারেনি আওয়ামী লীগ। ভোটের নামে সিলেটে কী হয়েছে তা দেখেছেন এই অঞ্চলের ভোটাররা। যদি সিলেটে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হতো তাহলে আমি ১ লাখ ভোট বেশি পেয়ে নির্বাচিত হতাম। এই বিজয় আমার না, এই বিজয় মহানগরবাসীর, এই বিজয় গণতন্ত্রের। এই বিজয় সব ষড়যন্ত্রের বিরুদ্ধে।’ মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে বাংলা ট্রিবিউনের এ প্রতিনিধির সঙ্গে মোবাইল ফোনে এসব কথা বলেন তিনি।

আরিফুল হক চৌধুরী অভিযোগ করেন, ‘আমার নেতাকর্মীদের বিরুদ্ধে সাজানো মামলা দেওয়া হয়েছে একের পর এক। সেই সঙ্গে নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশি চালানো হয়েছে। হুমকি-ভয়ভীতি দেখানো হয়েছে তাদের পরিবারের সদস্যদের। তবু নেতাকর্মীরা সব ষড়যন্ত্র মোকাবেলা করেই আমার পাশে ছিল। নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন। যদি তারা স্বচ্ছ থাকতো তাহলে নির্বাচনের আগের যতগুলো অভিযোগ দিয়েছি তা আলোর মুখ দেখতো। আমার সবচেয়ে বড় অপরাধ আমি বিএনপির রাজনীতি করি। যার কারণেই আমাকে প্রায় ৩৩ মাস মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে।’

স্থগিত হওয়া দুটি কেন্দ্রে সম্পর্কে জানতে চাইলে আরিফ বলেন, ‘দেখুন এই দুটি কেন্দ্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট ডাকাতি করতে গেলে সংঘাত-সংঘর্ষ হয়। যার কারণেই প্রিজাইডিং অফিসারের নির্দেশে কেন্দ্র দুটির ভোট স্থগিত করা হয়। আমি আশাবাদী, ১৩২টি কেন্দ্রের ফলাফল যেহেতু আমার পক্ষে এসেছে, এই দুটি কেন্দ্রের ভোটাররাও আমাকে তাদের মূল্যবান ভোট দিতে অনীহা জানাবেন না। এখানে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হবে গণতন্ত্র।’

সিসিক নির্বাচনে ১৩২টি কেন্দ্র থেকে পাওয়া বেসরকারি ফলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ হাজার ভোট। অপরদিকে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। এর ফলে কামরানের চেয়ে ৪ হাজার ৬২৬ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন আরিফ। যে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন সেখানে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৮৭।

আরও পড়ুন- 

দল-মত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়েছেন: আরিফ

সিলেটে নির্বাচন বাতিলের দাবি আরিফের

 

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের