হিলিতে বিশ্ব এইডস দিবস পালিত

হিলি প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৮, ১২:০৭আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১২:০৭

হিলিতে বিশ্ব এইডস দিবস পালিত

‘এইচআইভি পরীক্ষা করুন, নিজেকে জানুন’ স্লোগানে দিনাজপুরের হিলিতে র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। হাকিমপুর উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে এবং হিলিতে কর্মরত বিভিন্ন এনজিওদের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়।

শনিবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. রূপা সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর হোসেন, লাইট হাউজ হিলির ম্যানেজার আরিফুর রহমান, কায়েস উদ্দিন, আপসের ফিল্ড মনিটর রবিউল আওয়াল, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা এইডসের ঝুঁকি থেকে সবাইকে নিরাপদ থাকতে বিভিন্ন ধরনের পরামর্শ ও পদ্ধতি গ্রহণের কথা জানানো হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার