চুয়াডাঙ্গায় নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৯, ১৬:১৫আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৬:২৩

চুয়াডাঙ্গায় নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ নির্বাচন শেষে শহরের বিভিন্ন স্থানে প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ শুরু করেছে চুয়াডাঙ্গা পৌরসভা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে এই পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করা হয়। শহরের শহীদ হাসান চত্বরে এই পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। উদ্বোধনের পর পরই পৌরসভার বিপুল সংখ্যক পরিচ্ছন্নকর্মী শহরের সব এলাকার পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণে নামেন।

পৌর কর্তৃপক্ষ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক নির্বাচন শেষে প্রত্যেক প্রার্থীর নিজ উদ্যোগে তার নির্বাচনি এলাকার সব ব্যানার ফেস্টুন ও পোস্টার অপসারণ করার কথা। কিন্তু চুয়াডাঙ্গা-২টি সংসদীয় আসনে অংশগ্রহণকারী ১০ জন প্রার্থীর কেউই সেই নির্দেশনা মানছেন না। তাই পৌর মেয়র, পৌর পরিষদের কাউন্সিলর, নারী কাউন্সিলরসহ পরিচ্ছন্নকর্মীরা শহর থেকে ব্যানার ফেস্টুন ও পোস্টার অপসারণ কার্যক্রমে নামেন। চুয়াডাঙ্গায় নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ

চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু জানান, ‘চুয়াডাঙ্গা পৌরবাসীর সেবক আমি। তাদের ভালোমন্দ আমাকেই ভাবতে হয়। শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও আমার দায়িত্ব। এছাড়া যেহেতু প্রার্থীরা তাদের পোস্টার ব্যানার ফেস্টুন অপসারণ করছেন না, তাই জেলা প্রশাসকের অনুরোধে পৌর পরিষদ নিজ দায়িত্বে এসব পরিচ্ছনতার দায়িত্ব নিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চুয়াডাঙ্গা শহর থেকে সব ব্যানার ফেস্টুন ও পোসটার নামিয়ে শহরকে পরিচ্ছন্ন করারও নিদের্শনা দেন তিনি।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয় দেখিয়েছে প্রশাসন
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয় দেখিয়েছে প্রশাসন
৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন
৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন
বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই, তবু দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী: ডা. জাহেদ
বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই, তবু দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী: ডা. জাহেদ
গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন