বিশ্বসেরা শাবিপ্রবি’র ‘টিম অলিক’ ডাক পেলো নাসায়

শাবি প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৯

টিম অলিক সদস্যরা মার্কিন যুক্তরাস্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা (নাসা) কর্তৃক আয়োজিত ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৮’ এ ‘বেস্ট ডেটা ইউটিলাইজেশন’ ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘টিম অলিক’। এদিকে বিশ্বসেরা হওয়ার উপলক্ষে নাসা’র ৭ দিনব্যাপী অনুষ্ঠানে ডাক পেয়েছে শাবিপ্রবি ‘টিম অলিক’।

শুক্রবার (১৫ই ফেব্রুয়ারি) নাসা ‘টিম অলিক’র প্রথম স্থান অধিকারের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছেন ‘টিম অলিকের’ মেন্টর ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই)বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী। 

টিম অলিক’র সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম রাফি আদনান, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী মাইনুল ইসলাম ও আবু সাবিক মেহেদী ও একই বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির হাসান।

বিশ্বপ্রিয় চক্রবর্তী জানান, “নাসায় প্রদত্ত তথ্য থেকে ভার্চুয়াল রিয়েলিটি এপ্লিকেশন ‘লুনার ভিআর’ তেরি করে বেস্ট ডেটা ইউটিলাইজেশন ক্যাটাগরিতে বিশ্বে প্রথম স্থান অধিকার করে শাবিপ্রবি’র ‘টিম অলিক’। যা কোনও বাংলাদেশি হিসেবে প্রথম এই কৃতিত্ব কেউ অর্জন করলো।” 

তিনি আরও জানান, “নাসার  কিছু তথ্য দেওয়া আছে যা ব্যবহার করে একটি অ্যাপস তৈরি করতে হয়। টিম অলিক এই ডেটাগুলো দিয়ে ‘লুনার ভিআর’ নামে ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে। যার মাধ্যমে চাঁদে এনভায়রনমেন্ট কেমন, তাপমাত্রা কেমন থাকে, কালার পরিবর্তন হওয়া, চাঁদে যা আছে  যেসব এর আগে কেউ কখনও দেখেনি, চাঁদ থেকে সূর্যের ছবি কেমন হয় ইত্যাদি ব্যাপারগুলো মিলে এই প্রজেক্ট ছিল। যা বেস্ট ডেটা ইউটিলাইজেশন ক্যাটাগরিতে প্রথম  হয়েছে।”

এদিকে ‘টিম অলিক’ এর সকল সদস্যদের মার্কিন যুক্তরাস্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা (নাসা) কর্তৃক আয়োজিত সাত দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী। এখনও অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়নি, তবে শীঘ্রই অনুষ্ঠানের দিন ধার্য করে জানানো হবে।  

 

উল্লেখ্য, গতবছরের শেষের দিকে নাসা কর্তৃক আয়োজিত এই স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৮ এ ‘টিম অলিক’ অংশগ্রহণ করে। যেখানে বিশ্বের ৭৯টি দেশের বাছাইকৃত ২৭২৯টি টিমকে পেছনে ফেলে শীর্ষ চারে স্থান করে নেয় ‘টিম অলিক’। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম